Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পালাবদলের পর ফের কলকাতায় মেসি? বিশ্বকাপ ফাইনালের আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট শতদ্রুর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ যুবভারতীর মেসিকাণ্ডের রেশ এখনও পুরোপুরি কাটেনি। গত বছর লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর ঘিরে যে বিশৃঙ্খলা হয়েছিল সেই স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। তবে এবার সেই অন্ধকার অধ্যায় ঘুচিয়ে কিংবদন্তি ফুটবলারকে ফের কলকাতায় আনতে উদ্যোগী হয়েছেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। সূত্রের খবর, আর্জেন্টাইন মহাতারকাকে কলকাতায় নিয়ে আসার মেগা প্ল্যান শুরু করে দিয়েছেন তিনি।

    ফের কলকাতায় লিওনেল মেসি? | (Lionel Messi)

    গত বছরের মেসিকাণ্ডের পর জেল খাটতে হয়েছিল মূল উদ্যোক্তা শতদ্রুকে। তবে তিনি দমে যাননি। রাজ্যে পালাবদল হতেই জানিয়েছিলেন, আবার মেসিকে কলকাতায় নিয়ে আসতে চান তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই মেগা পরিকল্পনা শুরু করেছেন শতদ্রু। এবার মেসি-দর্শনের পাশাপাশি তাঁর খেলা উপভোগ করার সুযোগও পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুনঃ ‘এদের দলে নিলে আমি বেরিয়ে যাব’! কাদের নিয়ে মমতাকে শর্ত বেঁধে দিলেন কল্যাণ?

    সাম্প্রতিক অতীতে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন শতদ্রু। গত ১৬ জুলাই আর্জেন্টিনার ম্যাচের দিন তিনি লেখেন, “যাদের আমার উপর ‘বিশ্বাস’ আছে। আসছে বছর আবার হবে। আমি আনবই।“

    শতদ্রু নিজের পোস্টে কোথাও মেসির নাম নেননি। তবে পোস্টের সময় ও ইঙ্গিত দেখে অনেকের অনুমান, তিনি আর্জেন্টাইন ফুটবলারের কথাই বলেছেন। শনিবার আবার সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেন তিনি। সেখানে দু’টি ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার পতাকা হাতে নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে তিনি। আরেকটি ছবিতে মেসির একটি বিলবোর্ডের দিকে আঙুল দিয়ে ইশারা করছেন। ক্যাপশনে লেখা, “নেভার সে নেভার। আসছে বছর…।“

    সূত্র মারফত জানা গিয়েছে, মেসির ক্লাব ইন্টার মায়ামির কর্তাদের সঙ্গে আলোচনার জন্যই বর্তমানে আমেরিকায় রয়েছেন শতদ্রু। ২০২৭ সালে ফের ফুটবল তারকাকে কলকাতায় আনতে চান তিনি। সেই চুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে। বিশ্বকাপ শেষ হওয়ার পর চুক্তি হতে পারে।

    আসলে আগামী বছর দক্ষিণ এশিয়ায় প্রাক মরশুম প্রস্তুতি সারতে পারে মেসির ক্লাব ইন্টার মায়ামি। সেই সূত্রে ভারত ও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। সেই দলের সঙ্গে মেসিও আসবেন। শতদ্রুর উদ্যোগেই কলকাতা ও বাংলাদেশে ইন্টার মায়ামির সফর হতে পারে।

    Shatadru Dutta Lionel Messi

    এছাড়া শোনা যাচ্ছে, ইতিমধ্যেই মেসির টিমের সঙ্গে শতদ্রুর কয়েক দফা বৈঠক হয়েছে। দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে গত বছর মেসির সফরে যে ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে চাইবেন শতদ্রু।

    গত বছর মেসিকে দেখতে মোটা টাকার টিকিট কেটে যুবভারতী গিয়ে নিরাশ হয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। কিংবদন্তি ফুটবলারকে দেখতে না পেয়ে কান্নাতেও ভেঙে পড়েছিলেন অনেকে। এবার শতদ্রুর ইঙ্গিতপূর্ণ পোস্টগুলিতে আশার আলো দেখছেন তাঁরা। আরও একবার মেসিকে দেখার আশায় বুক বাঁধতে শুরু করেছেন বহু অনুরাগী।

    Click here to Read More
    Previous Article
    এক কোটি পুণ্যার্থীর সমাগম হতে চলেছে, আজ শ্রাবন মাসের প্রথম দিনেই বাবা তারকনাথের পথে পুণ্যার্থীরা
    Next Article
    DA মামলার সুপ্রিম শুনানির আগেই হাতে এল ৫০ হাজার টাকা, ধন্যবাদ জানালেন মলয় মুখোপাধ্যায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment