Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অভিষেকের বাড়িতে হঠাৎ পুলিশ! ‘শান্তিনিকেতন’ থেকে মনিটর নিয়ে যাওয়ায় বাড়ল রহস্য

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই একের পর এক বিতর্কে নাম জড়াচ্ছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দলের অন্দরে চাপ, পুরসভার অবৈধ নির্মাণের নোটিস, নিরাপত্তা কমানো, এর মধ্যেই সোমবার হঠাৎ তাঁর কালীঘাটের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ পৌঁছয় কলকাতা পুলিশের একটি দল। বাড়ি থেকে একটি মনিটরও নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। কেন এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়। ফলে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি বিতর্ক

    ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে চাপা অসন্তোষের কথা শোনা যাচ্ছে। অনেকেই দলের খারাপ ফলের জন্য তাঁর কিছু সিদ্ধান্তকে দায়ী করছেন। যদিও এই নিয়ে প্রকাশ্যে বিশেষ কিছু বলতে দেখা যায়নি তাঁকে। এরই মধ্যে কালীঘাটের ‘শান্তিনিকেতন’ বাড়ি এবং হরিশ মুখার্জি রোডের আরও একটি ঠিকানায় অবৈধ নির্মাণের অভিযোগ তুলে নোটিস পাঠায় কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানতে চাওয়া হয়, অতিরিক্ত নির্মাণের জন্য অনুমতি নেওয়া হয়েছিল কি না। পাশাপাশি বেআইনি অংশ ভাঙার কথাও বলা হয়।

    শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে যুক্ত ১৭টি সম্পত্তির নথিও খতিয়ে দেখা শুরু করেছে পুরসভা। কেন ওই নির্মাণগুলিকে বেআইনি বলা হবে না, সেই ব্যাখ্যাও চাওয়া হয়েছে। এই বিতর্কের মাঝেই কয়েক দিন আগে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারাতে দেখা যায় অভিষেককে। তিনি বলেন, বাড়ির কোন অংশ অবৈধ তা আগে স্পষ্ট করে বলা হোক।

    তবে পরে আইনি পথেই এগোনোর সিদ্ধান্ত নেয় তাঁর পক্ষ। আইনজীবীর মাধ্যমে কলকাতা পুরসভার কাছে ১০ দিনের অতিরিক্ত সময় চেয়ে চিঠি পাঠানো হয়। পুরসভা সূত্রে খবর, নিয়ম মেনেই সেই সময় দেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার নথি অনুযায়ী, ‘শান্তিনিকেতন’ বাড়িটি ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস ইনফ্রা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড’-এর নামে রয়েছে। অভিযোগ, সংস্থার নামে সম্পত্তি থাকলেও সেখানে অভিষেকের পরিবার বসবাস করছে। সেই কারণেই বিভিন্ন নথি ও তথ্য চেয়েছে পুরসভা।

    এরই মধ্যে সোমবার দুপুরে অভিষেকের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছয় কলকাতা পুলিশের একটি দল। কয়েক জন পুলিশকর্মী সাদা পোশাকেও ছিলেন। কিছু ক্ষণের মধ্যেই বাড়ির ভিতর থেকে একটি মনিটর বের করে পুলিশি গাড়িতে তোলা হয়। তবে কেন সেই মনিটর নিয়ে যাওয়া হল, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ বেরিয়ে যাওয়ার পরে বাড়ির গ্যারাজ থেকে একটি গাড়িকেও বেরোতে দেখা যায়। জানা গিয়েছে, সেই গাড়িটিও ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নামে নথিভুক্ত। এই ঘটনার পর নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও কলকাতা পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি ব্যাখ্যা দেওয়া হয়নি।

    Abhishek Banerjee want time, letter to KMC

    আরও পড়ুনঃ প্রতি সোমবার বসছে ‘জনতার দরবার’, কীভাবে দেখা পাবেন মুখ্যমন্ত্রীর?

    উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছিল। তুলে নেওয়া হয় স্ক্যানার এবং গার্ডরেলও। পরে তাঁর ‘জেড প্লাস’ নিরাপত্তাও প্রত্যাহার করা হয়। এখন সাংসদ হিসেবে যে সাধারণ নিরাপত্তা পাওয়া যায়, সেটুকুই রয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। এখন সবার নজর আগামী ১০ দিনের দিকে। অভিষেকের পক্ষ থেকে কী নথি জমা দেওয়া হয় এবং পুরসভা এরপর কী পদক্ষেপ নেয়, সেটাই এখন বড় প্রশ্ন।

    Click here to Read More
    Previous Article
    ফের ময়দানে তৃণমূলনেত্রী! পুরভোটের আগে মেয়র-কাউন্সিলরদের কালীঘাটে তলব মমতার
    Next Article
    ব্রিটেনে ইতিহাস গড়ল ভারতীয় বংশোদ্ভূত পরিবার! এক সপ্তাহের ব্যবধানে মা-ছেলে দু’জনেই হলেন মেয়র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment