Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী! দেশের বাজারেও কি বাড়ল জ্বালানির খরচ

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: গত কয়েক দিন মোট চারবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তবে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই জ্বালানির তেলের দামের উপর সবারই নজর রয়েছে। এবার এক নজরে দেখে নিন শুক্রবার বাজারে জ্বালানি তেলের (Fuel Price) দাম কত রয়েছে।

    পশ্চিম এশিয়ার উত্তেজনায় চড়ল তেলের দাম (Fuel Price)

    প্রসঙ্গত,গত বৃহস্পতিবার ইরানের ওপর আমেরিকার নতুন করে বিমান হামলার জেরে বিশ্ব বাজারে তেলের দাম এক ধাক্কায় কিছুটা বেড়েছিল। বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১ ডলারের বেশি বেড়ে ৭৯.২৮ ডলারে পৌঁছেছে (Fuel Price)।

    Fuel Price rose due to tensions in West Asia

    আরও পড়ুন: সোনার বাজারে আগুন! রথের আগে কত হল ২২ ও ২৪ ক্যারেটের রেট, জানুন

    গত ২৫ মে-র পর থেকে জ্বালানির দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। সেই সময় রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজেলের দাম ২.৭১ টাকা বেড়ে গিয়েছিল।

    দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। হায়দরাবাদে প্রতি লিটার পেট্রোলের দাম ১১৫.৬৯ টাকা এবং ডিজেলের দাম ১০৩.৮২ টাকা। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮২ টাকা।

    মুম্বইয়ে লিটার পিছু পেট্রোলের দাম ১১১.২১ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৮৩ টাকা। বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৭.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৭১ টাকা (Fuel Price)।

    Click here to Read More
    Previous Article
    গোটা বিশ্বের নজর ভারতের দিকেই! এক বছরে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ল ৪৪ শতাংশ
    Next Article
    প্রবল বর্ষণে জলমগ্ন ভিআইপি রোড! হলদিরামের সামনে ডুবে গেল অ্যাপ ক্যাব

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment