Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি নিয়ে বড় আপডেট! কারা টাকা পাবেন জানুন

    6 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তি দেবে রাজ্য সরকার। জুলাইয়ে ১ কোটির বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছিল। আগামী মাসে কতজন এই প্রকল্পের (Government Scheme) টাকা পাবেন এই নিয়ে জল্পনা কল্পনা চলছে। এর মাঝেই বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে কমল চিন্তা | (Annapurna Yojana)

    অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেও অনেকে এখনও টাকা পাননি। বহু যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টেও ৩ হাজার টাকা করে আসেনি বলে অভিযোগ। এই আবহে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, কোনও যোগ্য মহিলা এই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন না।

    আরও পড়ুনঃ একবার বিনিয়োগে আজীবন ২০ হাজার পেনশন! এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানের হিসাব বুঝুন

    শুভেন্দু বলেন, কারও স্ট্যাটাস যদি ‘আন্ডার এনকোয়ারি’ অথবা ‘আন্ডার প্রোসেস’ দেখায়, এর মানে হল, এখনও আপনার নথিপত্র যাচাই করা হচ্ছে। আবেদনকারী আদৌ এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা সেটা খতিয়ে দেখছেন সরকারি কর্মচারীরা।

    জানা গিয়েছে, নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন হলেই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস বদলে যাবে। যোগ্য হিসেবে বিবেচিত হলে ‘আন্ডার এনকোয়ারি’র বদলে দেখাবে ‘পেমেন্ট প্রসেসিং’। জুলাইয়ের মধ্যে আবেদনের স্ট্যাটাস ‘পেমেন্ট প্রসেসিং’ দেখালে আগস্টে ৩ হাজার টাকা পাওয়া যাবে বলে খবর।

    অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেকের পদ্ধতি

    অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে হলে রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে যেতে হবে। সেখানে আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বর দিলে ফোনে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে লগ ইন করলে আবেদনের স্ট্যাটাস দেখা যাবে।

    Annapurna Yojana

    এদিকে গত জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী আগস্ট মাস পর্যন্ত আবেদন চলবে। এই সময়কালের মধ্যে ইচ্ছুক মহিলারা আবেদন জানাতে পারবেন। সরকারের বেঁধে দেওয়া শর্ত অনুসারে আবেদনকারী যোগ্য হিসেবে বিবেচিত হলে তাঁর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠাতে শুরু করবে রাজ্য।

    Click here to Read More
    Previous Article
    মমতার হাত ধরবে কংগ্রেস? জোট নিয়ে স্পষ্ট বার্তা প্রদেশ নেতৃত্বের
    Next Article
    "চোরেরা চলে গিয়ে দলটা বেঁচে গিয়েছে"- শহীদ সম্মেলন থেকে কটাক্ষের সুর কালীঘাট তৃণমূলের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment