Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার টাকা আটকে আছে? কারণ জানুন, স্ট্যাটাসও চেক করুন এখনই

    16 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) টাকা না পাওয়া মহিলাদের জন্য বড় স্বস্তির খবর। আবেদন করার পরেও যাঁদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছয়নি, তাঁরা এবার নিজেদের আবেদনের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। আবেদন বাতিল হয়ে থাকলে তার কারণ জানার পাশাপাশি ভুল সংশোধনের সুযোগও রয়েছে।

    অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদনের স্ট্যাটাস জানুন

    চলতি বছরের জুনে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে অন্নপূর্ণা যোজনা চালু করে শুভেন্দু সরকার। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে নতুন এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু আবেদনকারীদের একাংশের ফর্মে ভুল তথ্য, প্রয়োজনীয় নথির ঘাটতি কিংবা অন্যান্য অসঙ্গতি থাকায় তাঁদের টাকা এখনও মেলেনি।

    এই পরিস্থিতিতে প্রথমেই অনলাইনে নিজের আবেদনের বর্তমান অবস্থা দেখে নেওয়া প্রয়োজন। সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে আবেদনকারীর নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে প্রবেশ করতে হবে। মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ ইন করার পর অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে আবেদনের অগ্রগতি জানা যাবে। ফলে আবেদনটি কোন পর্যায়ে রয়েছে বা কেন আটকে আছে, তার প্রাথমিক ধারণা মিলবে।

    কিছুদিন আগে পোর্টাল সংক্রান্ত সমস্যায় সাময়িকভাবে এই পরিষেবা ব্যাহত হয়েছিল। পরে ২৪ ঘণ্টার মধ্যেই নতুন পোর্টাল চালু করে পরিষেবা ফের স্বাভাবিক করা হয়। আগে যাঁরা আবেদন করেছেন, তাঁরা https://socialsecurity.wb.gov.in/Office/login ওয়েবসাইটে ঢুকে নিজেদের আবেদন সংক্রান্ত তথ্য দেখতে পারবেন। আপাতত সেখানে নতুন করে অনলাইন আবেদন জমা দেওয়ার ব্যবস্থা নেই। তবে অন্নপূর্ণা যোজনার ফর্ম পাওয়া যাচ্ছে। নতুন করে আবেদন করতে চাইলে স্থানীয় জন প্রতিনিধি, পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

    আবেদনের স্ট্যাটাসে ‘অনুমোদিত’ বা Accepted থাকলে আবেদন মঞ্জুর হয়েছে বলে ধরে নেওয়া যায় এবং পরবর্তী সময়ে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে। ‘বিডিও অফিসে বিচারাধীন’ দেখালে নথি যাচাইয়ের কাজ এখনও চলছে, তাই ১৫ থেকে ৩০ দিন পরে ফের স্ট্যাটাস দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ‘পেমেন্ট পেন্ডিং’ লেখা থাকলে আবেদন বৈধ হলেও টাকা ছাড়ার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। অন্যদিকে ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবৈধ’ দেখালে আধার ও ব্যাঙ্কের তথ্যের মধ্যে অসামঞ্জস্য থাকার সম্ভাবনা রয়েছে। এই সমস্যা মেটাতে ব্যাঙ্ক পাসবুকের প্রতিলিপি বিডিও অফিসে জমা দিতে হবে। আবেদন বাতিল হলেও যদি উপভোক্তার মনে হয় সিদ্ধান্তটি ভুল, তাহলে প্রয়োজনীয় নথি নিয়ে সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করা যাবে। নথি পরীক্ষা করে প্রশাসন প্রয়োজন মনে করলে আবেদনটি পুনরায় বিবেচনা করতে পারে।

    check the Annapurna Yojana status now

    আরও পড়ুন : খুলছে পোর্টাল! কবে থেকে আবেদন ‘যুবশক্তি’ প্রকল্পে? সর্বশেষ আপডেট

    জানা গেছে, চলতি মাসেই প্রকল্প নিয়ে বিভিন্ন এলাকায় শিবির ও বৈঠকের মাধ্যমে আবেদন সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা হবে। আবেদন মঞ্জুর হওয়ার পরও মাসের শেষে টাকা না এলে সরকারি হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে সমস্যায় পড়া আবেদনকারীদের জন্য অনলাইন যাচাই থেকে শুরু করে সংশোধন ও অভিযোগ জানানোর একাধিক পথ খোলা রাখা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    কার নির্দেশে মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ? মামলা উঠল হাইকোর্টে
    Next Article
    সুযোগ পাবেন সরফরাজ খান? শ্রীলঙ্কার বিরুদ্ধে কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment