Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে তাড়াহুড়োয় ভুল তথ্য! আটকে যেতে পারে ৩০০০ টাকা?

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক : অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। প্রায় ২৮ লক্ষ অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকেছে বলে জানানো হয়েছে সরকারের তরফে। অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন জমা দিতে হলে www.socialsecurity.wb.gov.in পোর্টালে জমা দিতে হচ্ছে। তবে অনলাইন হোক বা অফলাইনে ফর্ম সাবধানে ফিল আপ করাই উচিত। বিশেষ করে আয়ের ক্ষেত্রে ভুল তথ্য দিলে আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যেতে পারে।

    অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) আবেদন ফর্মে ভুল তথ্য

    অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে পেশা এবং আয় সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। এক্ষেত্রে কেউ যদি তাড়াহুড়োতে ভুল তথ্য দিয়ে ফেলে তবে কী হবে? অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে আবেদনকারীকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়। সেক্ষেত্রে ভবিষ্যতে আর আবেদনের সুযোগ নাও মিলতে পারে।

    Annapurna Bhandar form wrong information result

    দেওয়া রয়েছে ডিক্লারেশন: আবেদন ফর্মের শেষেও দেওয়া রয়েছে ডিক্লারেশন। সেখানে লেখা রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে, উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সব সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনও মানদণ্ড বাদ দিইনি।

    আরও পড়ুন : কেন্দ্রের নতুন নিয়ম, কখন সারেন্ডার করার প্রয়োজন নেই এলপিজি? জেনে নিন

    ভুল তথ্য দিলে কী হবে: সেখানে আরও লেখা রয়েছে, প্রদত্ত তথ্য যদি মিথ্যে প্রমাণিত হয় তবে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। তাই তথ্য ভুল হলে আবারও আবেদনের সুযোগ নাও মিলতে পারে।

    আরও পড়ুন : টানা ১৬ ঘন্টা ধরে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন রাস্তা দিয়ে হবে যান চলাচল?

    লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) জন্য নাম স্থানান্তরের জন্য জরুরি ভেরিফিকেশনের কাজ সরকারি দফতর থেকেই হবে। যাদের নাম আগে কোনও কারণে বাদ পড়েছিল, তাদের ক্ষেত্রেও পুনরায় যাচাইকরণ চলছে। উপযুক্ত প্রমাণ মিললে তারাও পাবেন প্রকল্পের সুবিধা।

    Click here to Read More
    Previous Article
    "যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনিও তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন" - প্রভাত পাটনি
    Next Article
    প্রাইভেট টিউশনি ধরা পড়লেই কড়া অ্যাকশন! স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে জারি নোটিশ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment