Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে রেশনের পারিবারিক আইডি বাধ্যতামূলক, কোথায় পাবেন এই তথ্য?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে নতুন সরকার গঠনের পর সবচেয়ে বেশি চর্চায় থাকা প্রকল্পগুলির মধ্যে অন্যতম ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Scheme)। ভাতার পরিমাণ বৃদ্ধি ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু প্রকল্পের আবেদনপত্র প্রকাশ্যে আসতেই সেই উৎসাহের পাশাপাশি তৈরি হয়েছে উদ্বেগও। কারণ, ১৩ পাতার দীর্ঘ ফর্মে এত বেশি তথ্য ও নথি চাওয়া হয়েছে যে বহু মানুষ এখন আবেদন প্রক্রিয়া নিয়েই দুশ্চিন্তায়। পরিস্থিতি বুঝে এবার ফর্মের জটিলতা কমানোর ইঙ্গিত দিল রাজ্য সরকার।

    রেশনের পারিবারিক আইডি খুঁজে পাচ্ছেন না? রইল সহজ উপায় (Annapurna Scheme)

    নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে প্রয়োজন হলে ফর্ম আরও সহজ করা হতে পারে। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। যদিও গত বুধবার আবেদনপত্র প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় ফর্ম সংগ্রহ করতে মানুষের ভিড় দেখা যাচ্ছে।‌তবে ফর্ম হাতে পেয়েই সমস্যার মুখে পড়েছেন অনেকে (Annapurna Scheme)।

    Annapurna Scheme can't find your tation family id here is a simple solution

    আরও পড়ুন: জুন জুড়ে একাধিক ব্যাঙ্ক ছুটি, মোট ১১ দিন বন্ধ থাকবে শাখা—রইল পূর্ণ তালিকা

    এবার এক নজরে জেনে নিন এই বিষয়ে বিস্তারিত। অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কিত একাধিক তথ্য সেখানে দিতে বলা হয়েছে। জমির নথি, আধার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ-সহ নানা তথ্য একসঙ্গে জমা দেওয়ার নির্দেশে সাধারণ মানুষের একাংশ বিভ্রান্ত হয়ে পড়েছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের বহু মানুষের পক্ষে এত নথি একত্র করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

    পাশাপাশি ১৩ পাতার ফর্মে পারিবারিক পরিচয়, আবেদনকারীর পরিবার খাদ্যে ভর্তুকি পায় কি না, আবেদনকারীর বা তাঁর পরিবারের কী কী ধরনের সম্পদ রয়েছে, উপার্জন সীমা, বিভিন্ন পরিচয় নথি, পরিবারের শিশু ও তাদের বিবরণ, বাড়ির অবস্থা, জমির মালিকানা, এবং আবেদনকারী সরকারি কী সুবিধা পান তার উল্লেখ করতে হচ্ছে।

    এছাড়া, অন্নপূর্ণা যোজনার ফর্মের ‘ক’ বিভাগের ৫ নম্বরে রেশন কার্ডের পারিবারিক আইডি চাওয়া হয়েছে।অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম ফিলাপ করার সময় যে পরিবার আইডি চাওয়া হয়, তা আসলে আপনার ডিজিটাল রেশন কার্ডে উল্লেখিত ৮ বা ১০ ডিজিটের পারিবারিক আইডি।

    এবার প্রশ্ন আছে এই নম্বরটা পাবেন কিভাবে? এর জন্য প্রথমে সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যান। এবার পেজের একেবারে শেষের দিকে চলে যান। দেখবেন সেখানে লেখা রয়েছে, ‘Special Services’। এবার ওখানে VERIFY RATION CARD এই অপশনে ক্লিক করবেন।

    এরপর সার্চ টাইপ অপশনে রেশন কার্ড সিলেক্ট করবেন। পরের ঘরে আপনার রেশন কার্ডের নম্বর দেবেন। তারপর ক্যাপচা দেবেন। এরপর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে একটা লিস্ট চলে আসবে।

    সেখানে রেশন কার্ডের ক্যাটাগরি ও নামের সঙ্গে নীচে “ONORC FAMILY ID” নম্বরটি চলে আসবে।এই ONORC FAMILY ID নম্বরটিই হল আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যা আপনাকে অন্নপূর্ণা যোজনার ফর্মের ৫ নম্বর ঘরে বসাতে হবে (Annapurna Scheme)।

    Click here to Read More
    Previous Article
    আবাস যোজনায় নাম আছে না নেই? সহজ পদ্ধতিতে বাড়ি বসে জানুন, লাগবে ৫ মিনিট
    Next Article
    অবসরের ৪ বছর পর প্রত্যাবর্তন! ৪৪-এ টেনিস কোর্টে ফের চমক দেখাতে প্রস্তুত সেরেনা উইলিয়ামস

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment