Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অবসরের ৪ বছর পর প্রত্যাবর্তন! ৪৪-এ টেনিস কোর্টে ফের চমক দেখাতে প্রস্তুত সেরেনা উইলিয়ামস

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: কিংবদন্তি টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস (Serena Williams) প্রায় ৪ বছরের অবসর শেষে ফের কোর্টে ফিরতে চলেছেন। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস আগামী ৬ থেকে ২১ জুন পর্যন্ত সম্পন্ন হতে চলে কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলস ইভেন্টের জন্য ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন। সেরেনা সর্বশেষ ২০২২ সালের ইউএস ওপেনে পেশাদার টেনিস খেলেছিলেন।

    টেনিস কোর্টে ফের চমক দেখাতে প্রস্তুত সেরেনা উইলিয়ামস (Serena Williams):

    জানিয়ে রাখি যে, গত ডিসেম্বর মাস থেকেই সেরেনা উইলিয়ামসের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে পৌঁছেছিল। তখন জানা যায় যে তিনি টেনিসের ডোপিং-বিরোধী কর্মসূচিতে পুনরায় অংশগ্রহণ শুরু করেছেন। যা কোর্টে প্রত্যাবর্তনে ইচ্ছুক ক্রীড়াবিদদের জন্য একটি আবশ্যিক শর্ত। উইলিয়ামস এখন দুই কন্যার মা। তবে, তিনি ফের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। সেরেনা ২০১৭ সালে অলিম্পিয়ার জন্ম দেন। এদিকে, দ্বিতীয় কন্যা আদিরার জন্ম হয় ২০২৩ সালে।

    Serena Williams returns to tennis court at 44.

    রিপোর্ট অনুসারে, ৪৪ বছর বয়সী সেরেনা উইলিয়ামস ডাবলস ম্যাচে কানাডার উদীয়মান তারকা ভিক্টোরিয়া এমবোকোর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। উইলিয়ামস বলেছেন যে, কুইন্স ক্লাবই তাঁর প্রত্যাবর্তনের জন্য সেরা জায়গা। কারণ গ্রাস কোর্টে তাঁর একটি দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে।

    আরও পড়ুন: মে মাসে বিক্রি লক্ষ লক্ষ গাড়ি! ঐতিহাসিক রেকর্ড গড়ল Maruti Suzuki, চমকে দেবে পরিসংখ্যান

    উল্লেখ্য যে, টেনিসের ইতিহাসে সেরেনা উইলিয়ামসই একমাত্র খেলোয়াড় যিনি সিঙ্গেলস ও ডাবলস উভয় বিভাগেই ‘কেরিয়ার গোল্ডেন স্ল্যাম’ অর্জন করেছেন। তিনি উভয় বিভাগেই ৪ টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এবং একটি অলিম্পিক গোল্ড মেডেল জিতেছেন। সেরেনা উইলিয়ামসের সিঙ্গেলস বিভাগে ২৩ টি এবং ডাবলস বিভাগে ১৪ টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা রয়েছে। তিনি ২ বারের মিক্সড ডাবলস চ্যাম্পিয়নও। অলিম্পিকে সেরেনার একটি সিঙ্গেলস ও ৩ টি ডাবলস গোল্ড মেডেল রয়েছে।

    আরও পড়ুন: প্রস্তুত ভারতের নতুন ‘আকাশ যোদ্ধা’! Divyastra Mk-1 প্রমাণ করল তার মারণ ক্ষমতা, দেখুন ভিডিও

    এদিকে, নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে সেরেনা উইলিয়ামস জানান, ‘আমার মনে হয় এই নতুন অধ্যায় শুরু করার জন্য কুইন্স ক্লাব একটি উপযুক্ত জায়গা। গ্রাস কোর্ট আমাকে আমার কেরিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে, এবং এই খেলার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে আমি উচ্ছ্বসিত।’

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে রেশনের পারিবারিক আইডি বাধ্যতামূলক, কোথায় পাবেন এই তথ্য?
    Next Article
    Mamata banerjee Live: ওয়াই চ্যানেলে ধর্ণা দিতে মমতা! দেখুন সরাসরি | YChannel

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment