Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অল্পের জন্য রেলের ধাক্কা থেকে বাঁচালো ইস্টবেঙ্গল! জেসিনের গোলে কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক লাল-হলুদ ক্লাবের

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত বৃহস্পতিবার খিদিরপুর এসসির বিরুদ্ধে ম্যাচে আটকে গিয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। এদিন অল্পের জন্য রক্ষা পেলো গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal)। রেলওয়ে এফসির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করে শেষপর্যন্ত ১-০ ফলে জিতে চলতি কলকাতা লিগে (CFL 2026) এখনও অপরাজেয় লাল হলুদ শিবির।

    প্রথম দুই ম্যাচে গোলের সুনামিতে প্রতিপক্ষদের উড়িয়ে দিয়েছিল বিনো জর্জের ইস্টবেঙ্গল। কিন্তু রেলওয়ের বিরুদ্ধে জয় পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে গত দুই বছরের চ্যাম্পিয়নদের। এদিন তারকা ফুটবলার পিভি বিষ্ণু মাঠে নামেননি। গত ম্যাচে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। তার মতো তারকার উপস্থিতি ছাড়াই শেষপর্যন্ত দল জয় পাওয়ায় কিছুটা স্বস্তিতে ভক্তরা।

    এদিন প্রথমার্ধে রেলের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। ৪৫ মিনিট খেলার পর গোলশূন্য প্রথমার্ধ কিছুটা চাপে ফেলে দিয়েছিল ভক্তদের। আশঙ্কা দানা বাঁধছিল যে চিরপ্রতিদ্বন্দ্বীদের মতোই হয়তো পচা শামুকে পা কাটবে লাল হলুদ শিবিরের। কিন্তু ৪৯ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল এবং সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন জেসিন টিকে।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভক্তরা বেশি আগ্রহী মেসির এই রেকর্ড নিয়ে! ইতিহাস গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক

    গত কয়েক মরশুম ধরে ইস্টবেঙ্গলের জুনিয়র দলে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করে চলেছেন জেসিন। কিন্তু এখনও অবধি সিনিয়র দলে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। এবার হয়তো তার সামনে সেই সুযোগ চলে আসছে। আগামী শনিবার থেকে আরম্ভ হচ্ছে ডুরান্ড কাপ। সেই টুর্নামেন্টের শুরুতে সকল বিদেশিকে একসাথে পাবে না লাল হলুদ শিবির। সেক্ষেত্রে সিনিয়র দলের অন্যতম বড় ভরসা হয়ে উঠতে পারেন কলকাতা লিগে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করা জেসিন।

    আরও পড়ুন: ব্রাজিলকে কাঁদানো এই তারকার কীর্তি ছুঁয়ে ফেলবেন মেসি! বিশ্বকাপের মঞ্চে ৪৪ বছর পর ঘটবে এমন ঘটনা

    ইস্টবেঙ্গলের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে ইমপ্রেস করতে পারলে ভবিষ্যতে সুপার কাপ বা জাতীয় লিগের দলেও নিয়মিত হয়ে উঠতে পারবেন জেসিন। আপাতত ডুরান্ড কাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে রোখাটাই মরশুমের প্রথম বড় চ্যালেঞ্জ। সেই কাজে ইস্টবেঙ্গলের অন্যতম বড় ভরসা হয়ে উঠতে পারেন কেরালার এই স্ট্রাইকার।

     

    Click here to Read More
    Previous Article
    সেবাশ্রয় দুর্নীতি নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন কল্যাণ! মহুয়াকে নিয়ে ছাড়লেন বাঁকুড়া
    Next Article
    কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে Meta! আসছে নতুন ফিচার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment