Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নতুন তৃণমূলই বৈধ! আদালতের নির্দেশনামা পড়ে শোনালেন ঋতব্রত, তোলপাড় রাজ্য রাজনীতি

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের (Ritabrata Banerjee) নতুন তৃণমূল। এর মধ্যে ‘আসল’ কে? এই নিয়ে টানাপড়েন চলছে। এই আবহে রবিবার সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করলেন ঋতব্রত। আদালতের নির্দেশনামা হাতে তাঁর দাবি, গত ২২ জুন তাঁরা যে কমিটি তৈরি করেছেন, সেটিই তৃণমূলের একমাত্র বৈধ কমিটি।

    সাংবাদিক বৈঠকে আর কী বললেন ঋতব্রত? | (Ritabrata Banerjee)

    বিধানসভার বিরোধী দলনেতা এদিন বলেন, গত ২২ জুন দলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেখানে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তাঁর নেতৃত্বাধীন কমিটিকেই আইনত তৃণমূলের একমাত্র বৈধ কমিটি বলে জানিয়েছে আলিপুর আদালত। এর বাইরে অন্য কোনও কমিটি নিজেদের তৃণমূল কংগ্রেস হিসেবে দাবি করতে পারে না বলে জানান তিনি।

    আরও পড়ুনঃ ভোটার তালিকায় নতুন নাম তোলার ফর্মে বড় বদল! এবার মা-বাবার এই তথ্য চাইছে নির্বাচন কমিশন

    আলিপুর আদালতের নির্দেশনামা হাতে ঋতব্রত বলেন, “আলিপুর আদালতে একটি মামলা করেছিলেন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই মামলার রায়ে বলা হয়েছে, ২২ জুন গঠিত কমিটিই একমাত্র আইনগত বৈধ কমিটি”।

    ঋতব্রত বলেন, “দলের চেয়ারম্যান অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটি বাদে অন্য কেউ নিজেদের পদাধিকারী হিসেবে দাবি করলে তা মান্যতা পাবে না… দল নিয়ে কোনও রকম নির্দেশ দেওয়া যাবে না। অন্য কেউ দলের ফান্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি ইত্যাদি ব্যবহার করতে পারবে না”।

    Ritabrata Banerjee

    এদিন ঋতব্রত আরও জানান, মেট্রোপলিটনের তৃণমূল ভবনও অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূলই ব্যবহার করতে পারবে। তাঁরা ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। এমনকি দলের অন্য দলীয় কার্যালয়গুলিতেও বাইরের কেউ ঢুকতে গেলে তা আইনত বৈধ হবে না।

    এদিন ঋতব্রতর এই সাংবাদিক বৈঠকের পর রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে। কালীঘাট তৃণমূলের তরফ থেকে পাল্টা কোনও প্রতিক্রিয়া দেওয়া হয় কিনা আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

    Click here to Read More
    Previous Article
    নন্দনে হ্যাটট্রিক 'আজও অর্ধাঙ্গিনী'
    Next Article
    ইলন মাস্ককে কড়া টক্কর! SpaceX-এর সমমানের রকেট ইঞ্জিন তৈরি করে বিশ্বকে চমকে দিল ভারতের কোম্পানি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment