Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নির্ভুল উচ্চারণ, দাঁড়াতে হবে সোজা হয়ে! বন্দে মাতরম ও জন গণ মন নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বন্দে মাতরম (Vande Mataram) ও জন গণ মন (Jana Gana Mana) নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রের (Central Government)। দেশের সকল রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় মন্ত্রকগুলির উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেগুলি কঠোরভাবে মেনে চলার কথা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

    কেন্দ্রের নতুন নির্দেশিকায় কী কী বলা হয়েছে? | (Central Government)

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় গান ও জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে কোনও রকম ভুল করা যাবে না। কেন্দ্রীয় সরকারের অনুমোদিত পাঠ অনুসরণ করতে হবে এবং উচ্চারণ নির্ভুল করতে হবে। শুদ্ধ শব্দচয়ন (ডিকশন) ও সঠিক লিপি ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্র। একইসঙ্গে বলা হয়েছে, বন্দে মাতরম বা জন গণ মন-র মাঝে অন্য কোনও গান গাওয়া যাবে না।

    আরও পড়ুনঃ বাড়িতে ৩টের বেশি ঘর আছে? অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা জানুন

    কেন্দ্রের নির্দেশিকায় জাতীয় গান ও জাতীয় সঙ্গীত পরিবেশনার ক্রম থেকে শুরু করে গাওয়ার নিয়ম, শ্রোতাদের আচরণ সহ একাধিক বিষয়ে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কোনও সরকারি অনুষ্ঠানে জাতীয় গান, জাতীয় সঙ্গীত ও রাজ্য সঙ্গীত, তিনটিই পরিবেশন করতে হয়। সেক্ষেত্রে সবার প্রথমে রাজ্য সঙ্গীত, এরপর জাতীয় গান তথা ‘বন্দে মাতরম’ ও সব শেষে জাতীয় সঙ্গীত তথা ‘জন গণ মন’ পরিবেশন করতে হবে।

    একইসঙ্গে নির্দেশ, সরকারি অনুষ্ঠানগুলিতে জাতীয় গানের পূর্ণাঙ্গ সংস্করণ পরিবেশন (গাওয়া বা বাজানো) বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় গান ও জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদিত পাঠ অনুসরণ করতে হবে। এর পাশাপাশি নির্ভুল উচ্চারণ ও সঠিক শব্দচয়ন সবসময় বজায় রাখতে হবে।

    Central Government order about National song and National anthem Vande Mataram and Jana Gana Mana

    কেন্দ্রের নির্দেশ, বন্দে মাতরম বা জন গণ মন যখন গাওয়া বা বাজানো হবে, তখন সেখানে উপস্থিত প্রত্যেককে মনোযোগ সহকারে সোজা হয়ে দাঁড়াতে হবে। তবে সিনেমা, তথ্যচিত্র অথবা নিউজ রিলের অংশ হিসেবে যদি জাতীয় গান বাজানো হয়, তাহলে দাঁড়ানোর দরকার নেই।

    কেন্দ্রের জারি করা এই নির্দেশিকা কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সকল রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় মন্ত্রকগুলির উদ্দেশে এই নির্দেশ প্রদান করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! চমকে দেবে পরিসংখ্যান
    Next Article
    আজও অর্ধাঙ্গিনী ছবির অভিজ্ঞতা জানালেন ঋদ্ধিমা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment