Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিম্নচাপের জেরে ফের দুর্যোগ! তিন জেলায় লাল সতর্কতা, আগামীকালের আবহাওয়া

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: বঙ্গজুড়ে এখন জারি বৃষ্টির দাপট। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে আজকে প্রতিবেদনা রইল কেমন থাকবে আগামীকালের আবহাওয়া তার পূর্বাভাস।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

    দক্ষিণবঙ্গের দুর্যোগ যেন থামার নামই নিচ্ছে না। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নতুন নিম্নচাপের যে দক্ষিণবঙ্গের আকাশে তৈরি হয়েছে কালো ঘন মেঘের স্তর। যার ফলে ক্রমাগত বৃষ্টি দেখা দিচ্ছে বঙ্গ জুড়ে (South Bengal Weather)। তবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ক্রমাগত কলকাতা সহ একাধিক অঞ্চলে বৃষ্টিপাত দেখা হবে।

    South Bengal Weather red alert in three districts and kolkata threat

    আরও পড়ুন: নিরামিষ দিনেও স্বাদে হবে না আপস, এই কায়দায় বানিয়ে নিন সুস্বাদু ভাপাবড়ি

    হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি কলকাতা সহ বেশিরভাগ জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগ দেখা দিয়েছে।

    ইতিমধ্যেই এই নিম্নচাপ শক্তি বাড়িয়েছে। আস্তে আস্তে এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। তবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। ওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তরের অধিকাংশ জেলা ভিজতে পারে। শুক্রবার অবধি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বিশেষত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    মার্চের মধ্যে রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরি! শিক্ষক-পুলিশ থেকে PSC, কোথায় কত নিয়োগ?
    Next Article
    "বিজেপির বি টিম ওনার ঘরের উঠোনে আছে" - মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন কোহিনুর মজুমদার

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment