Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তেজস্বিন শঙ্কর থেকে দিব্যা দেশমুখ… এই ১৭ জন পাচ্ছেন অর্জুন পুরস্কার, খেলরত্নে নেই কোনও নাম

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারত সরকার ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড ২০২৫-এর অধীনে অর্জুন পুরস্কারের (Arjuna Award) জন্য ১৭ জন ভারতীয় ক্রীড়াবিদের নাম ঘোষণা করেছে। এঁদের মধ্যে রয়েছেন FIDE মহিলা বিশ্বকাপ ২০২৫-এর বিজয়ী গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ (Divya Deshmukh), কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক পদকজয়ী ডেকাথলন অ্যাথলিট তেজস্বিন শঙ্কর (Tejaswin Shankar), ব্যাডমিন্টন তারকা গায়ত্রী গোপীচাঁদ এবং গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাথি। তবে এবার দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ক্রীড়া মন্ত্রক।

    কারা পাচ্ছেন অর্জুন পুরস্কার (Arjuna Award)?

    তেজস্বিন শঙ্কর ও দিব্যা দেশমুখের আকর্ষণীয় পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, ভারতের তারকা ক্রীড়াবিদ তেজস্বিনী শঙ্কর ২০২৬ কমনওয়েলথ গেমসের ডেকাথলন ইভেন্টে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতে নজির গড়েছেন। এই কঠিন ইভেন্টে কমনওয়েলথ গেমসের পদক জয়ী তিনিই প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে বিবেচিত হয়েছেন। অপরদিকে, ভারতের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ জর্জিয়ার বাটুমিতে সম্পন্ন হওয়া FIDE মহিলা বিশ্বকাপ ২০২৫ জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

    আই. অরুমানায়াগম পাচ্ছেন লাইফটাইম অর্জুন পুরস্কার: উল্লেখ্য যে, ১৯৬২ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য, কিংবদন্তি ফুটবলার আই. অরুমানায়াগমকে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের জন্য লাইফটাইম অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছে। এদিকে, অ্যাথলেটিক্স কোচ পারভীর সিং, বক্সিং কোচ ছোটে লাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চ্যাভান দ্রোণাচার্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও প্রবীণ বক্সিং কোচ ধর্মেন্দ্র সিং যাদব এবং কুস্তি কোচ বীরেন্দ্র কুমারকে লাইফটাইম দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হবে।

    আরও পড়ুন: RBI-র মাস্টারস্ট্রোক! ভারতের কোষাগারে আসবে ৫০ বিলিয়ন ডলার, বাড়বে রুপির শক্তি

    অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত ক্রীড়াবিদদের তালিকা
    অ্যাথলেটিক্স – তেজস্বিন শঙ্কর, মহম্মদ আজমল পঞ্চম, প্রিয়াঙ্কা গোস্বামী
    ব্যাডমিন্টন – পুলেলা গায়ত্রী গোপীচাঁদ, বৃক্ষ জলি
    দাবা – দিব্যা জিতেন্দ্র দেশমুখ, বিদিত সন্তোষ গুজরাঠি
    বক্সিং – নরেন্দ্র

    আরও পড়ুন: ইতিহাসে এই প্রথম! স্থগিত টাটা সন্সের বার্ষিক সাধারণ সভা, চন্দ্রশেখরনের দিকেই নজর সবার

    প্যারা-শুটিং – রুদ্রাংশ খান্ডেলওয়াল
    প্যারা-অ্যাথলেটিক্স – একতা ভয়ান
    রোয়িং – অরবিন্দ সিং
    শুটিং- অখিল শিওরন
    ডেফ শুটিং – ধানুশ শ্রীকান্ত
    হকি – লালরেমসিয়ামি, রাজকুমার পাল
    কাবাডি – সুরজিত, পূজা

    Click here to Read More
    Previous Article
    তাজমহলের কাছে ‘শিব মন্দির’ দাবি! মেহতাব বাগে আরতি, গঙ্গাজল ঢেলে উড়ল গেরুয়া পতাকা
    Next Article
    আর সুযোগ পাবেন না বুমরা! ভারতীয় দলের জন্য নতুন পরিকল্পনা প্রস্তুত করছেন গৌতম গম্ভীর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment