Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মে ২০২৭-এই কি বেতন বৃদ্ধির সুখবর? অষ্টম বেতন কমিশন নিয়ে কর্মীদের জন্য বড় আপডেট

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের অপেক্ষা এখন তুঙ্গে। নতুন বেতন কাঠামোয় কত টাকা বাড়তে পারে, কবে থেকে সেই সুবিধা পাওয়া যাবে-এই প্রশ্নগুলিই এখন আসতে শুরু করেছে। অনেকের ধারণা, কমিশনের রিপোর্ট জমা পড়ার সঙ্গে সঙ্গেই নতুন বেতন কার্যকর হয়ে যাবে। আদতেও কী তাই!

    অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) হিসেবে কবে থেকে বাড়বে মাইনে ?

    অষ্টম বেতন কমিশনের জন্য কেন্দ্রের তরফে মোট ১৮ মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী ২০২৭ সালের মে মাসে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা। তবে তার অর্থ এই নয় যে ওই মাস থেকেই কর্মীদের সংশোধিত বেতন হাতে আসবে। কমিশন চাইলে নির্ধারিত সময়ের আগেও সুপারিশ জমা দিতে পারে।

    কমিশন মূলত সরকারের কাছে নতুন বেতন কাঠামো এবং সংশ্লিষ্ট সুপারিশ পেশ করবে। এরপর সেই প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকার পর্যালোচনা করবে। রিপোর্টে থাকা সুপারিশগুলি খতিয়ে দেখার পরই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাই কমিশনের কাজ শেষ হওয়া এবং কর্মীদের অ্যাকাউন্টে বাড়তি টাকা পৌঁছনোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে স্বাভাবিকভাবেই।

    ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্যাক্টর নির্ধারণের উপরই নতুন বেসিক পে কতটা বাড়বে, তার বড় অংশ নির্ভর করবে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা সপ্তম বেতন কমিশনের কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। সপ্তম কমিশনে ২.৫৭ গুণ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়েছিল। তার ফলেই ন্যূনতম বেসিক পে ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। অষ্টম কমিশনেও একইভাবে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় প্রত্যাশা রয়েছে। কেন্দ্র কতটা ফ্যাক্টর অনুমোদন করবে, তা এখনও নিশ্চিত নয়।

    Big update for employees regarding the 8th Pay Commission

    আরও পড়ুন : জনগণনার কর্মীদের দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও? জেনে নিয়ে সতর্ক থাকুন

    উল্লেখ্য, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা বলা হলেও, এখনও কেন্দ্রের তরফে এমন কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। তাই ২০২৭ সালের মে মাসকে ‘বেতন বৃদ্ধির মাস’ হিসেবে ধরে নেওয়া এখনই ঠিক হবে না। ওই সময়সীমার মধ্যে কমিশনের রিপোর্ট আসতে পারে, কিন্তু তারপর সরকারের সিদ্ধান্তের জন্য আরও সময় প্রয়োজন হতে পারে। নতুন বেতন ঠিক কত হবে এবং কবে থেকে হাতে আসবে, তার উত্তর মিলবে সেই চূড়ান্ত সিদ্ধান্তের পরেই।

    Click here to Read More
    Previous Article
    ক্লাস ছেড়ে সেন্সাসের ডিউটি? জনগণনার কাজে শিক্ষকদের নিয়োগে বড় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট
    Next Article
    জোড়াবাগানের পর বড়বাজারে ফের ভেঙ্গে পড়ল বাড়ি!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment