Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনায় ফের আবেদন করার সুযোগ, কোন পোর্টালে, কিভাবে করবেন জানুন

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনায় তৃতীয় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে। তবে সকলের আবেদন গ্রহণ করা হয়নি। যাদের নাম বাতিল করা হয়েছে, তারা ফের আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করবেন কোথায়, বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে পোর্টাল। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ভেরিফিকেশনে বাদ পড়া আবেদনকারীদের নিজেদের বক্তব্য জানানোর সুযোগ রাখা হচ্ছে।

    কীভাবে ফের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদন করবেন ?

    Social Registry পোর্টাল চালু হওয়ার পর সেখানে ভেরিফিকেশনের ফলাফল প্রকাশ করা হবে। যাঁরা কিস্তির টাকা পাননি, তাঁদের ক্ষেত্রে আবেদন সংক্রান্ত তথ্যের পাশাপাশি কী কারণে অর্থ আটকে রয়েছে বা নাম বাদ পড়েছে, সেটিও উল্লেখ থাকবে। ফলে আন্দাজে নয়, পোর্টাল থেকেই সমস্যার আসল কারণ জানা যাবে।

    এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করতে হবে। ধরা যাক, কোনও আবেদনকারীর ক্ষেত্রে করদাতা হিসেবে তথ্য পাওয়া গিয়েছে। আবার কারও আবেদনে ১০ হাজার টাকার বেশি আয়ের তথ্য উঠে আসতে পারে। এমনও হতে পারে, যাচাই করতে গিয়ে আধিকারিকরা বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাননি। সেক্ষেত্রে ‘Not Found’ কারণ দেখানো হতে পারে।

    এই ধরনের কোনও কারণ দেখানো হলেও আবেদনকারী যদি মনে করেন তথ্যটি ভুল অথবা তিনি প্রকল্পের জন্য যোগ্য, তাহলে নিজের বক্তব্য জানাতে পারবেন। Social Registry পোর্টালেই Claims এবং Objection জানানোর ব্যবস্থা থাকবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সংশোধনের আবেদন করা যাবে। প্রয়োজনে আবেদনকারীর বাড়িতে গিয়ে পুনরায় যাচাইও হতে পারে। যদি দেখা যায় ওই উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য, তাহলে তাঁর নাম ফের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

    রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ১৯ অগস্ট থেকেই পোর্টালে এই সুবিধা পাওয়া যাবে। ৩১ জুলাইয়ের পর পোর্টালটিতে আবেদন বা স্ট্যাটাস সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছিল না। পুরনো আবেদনগুলির ভেরিফিকেশনের জন্য পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে নবান্নের তরফে জানানো হয়েছে।

    Know how to reapply for Annapurna Yojana

    আরও পড়ুন : বিপুল ছাড়ে মিলবে ক্যান্সারের ওষুধ থেকে চোখের লেন্স! রাজ্যে চালু হচ্ছে ‘অমৃত ফার্মেসি’

    উল্লেখ্য, তবে এই পুনরায় আবেদনের সুযোগ মূলত তাঁদের জন্য, যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন এবং যাচাইয়ের পর কোনও কারণে তালিকায় জায়গা পাননি। নতুন করে যে কেউ এসে এই সুযোগ পাবেন না।

    Click here to Read More
    Previous Article
    দুইয়ের বেশি সন্তান নিলেই এবার বিরাট শাস্তি? নতুন আইন আনার ভাবনা সরকারের !
    Next Article
    পর্যটন নিয়ে বড় পরিকল্পনা সরকারের, বিদেশের মতো এবার বাংলাতেও ঘুড়ি-বেলুন উৎসব

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment