Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নেতা হিসেবে টেক্কা দেন ধোনিকেও! T-20 তে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমারের অসাধারণ রেকর্ড দেখে নিন

    4 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অফিসিয়াল সিদ্ধান্ত এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। এরপর আর ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে না সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। মুম্বাইয়ের এই তারকা ক্রিকেটার ভারতীয় দলকে (Indian Cricket Team) একাধিক সিরিজ জিতিয়েছেন ক্যাপ্টেন হিসেবে। ধোনির (MS Dhoni) পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে জিতেছেন বিশ্বকাপের খেতাব। কিন্তু একজন ব্যাটার হিসেবে ২০২১ এবং ২০২২ সালে তিনি দুর্দান্ত সাফল্য পেলেও তারপর থেকে অতীতের ছায়া হিসেবে রয়ে গিয়েছেন।

    অধিনায়ক হিসেবে চলতি বছরেই ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন স্কাই। কিন্তু নিজে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনও দলের বিরুদ্ধে ব্যাট হাতে সাফল্য পাননি। এরপর আইপিএলের মঞ্চেও ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে গিয়েছেন তিনি। ফলে ভারতীয় দলের নির্বাচকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

    আরও পড়ুন: বয়সকে হার মানিয়ে খেতাব জয়! IPL শেষ হতেই ভারতীয় দলে ফিরছেন এই তারকা ক্রিকেটার

    কিন্তু অধিনায়ক সূর্যকুমারের রেকর্ড অস্বস্তিতে ফেলে দেবে এই ফরম্যাটে বিশ্বের যে কোনো দলের যে কোনো অধিনায়ককে। তার নেতৃত্বে দেশ হোক বা বিদেশ, হার শব্দের অর্থই যেন ভুলতে বসেছিল ভারতীয় দল। শুধু তাই নয়, দেশকে ২০২৫ সালে এশিয়া কাপ ও ২০২৬ সালে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি অধিনায়ক হিসেবে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হারেননি স্কাই।

    তার নেতৃত্বে মোট ৮ টি দ্বিপাক্ষিক সিরিজ এবং দুটি বহুদলীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারত। এর মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে দুইবার এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে একবার করে হারিয়েছে ভারত। কমপক্ষে তিনটি সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া আর কোনো অধিনায়কের এই কৃতিত্ব নেই। ভারতকে অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনির মতো কিংবদন্তিরাও এই মাইলফলক ছুঁতে পারেননি। আর জয়ের শতাংশের দিক দিয়েও তিনি ক্যাপ্টেন কুলের মতো অধিনায়ককে পেছনে ফেলেছেন।

    আরও পড়ুন: কোহলির পর রোহিতকে নিয়েও অনিশ্চয়তা! ভারতীয় দলে ফেরার আগে কড়া হুঁশিয়ারি BCCI-এর

    ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি মোট ৭২ টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। এরমধ্যে ৪১ টি ম্যাচে নিজের নেতৃত্বের মাধ্যমে ভারতীয় সমর্থকদের জয় উপহার দিয়েছেন ধোনি। কিন্তু সূর্যকুমার যাদব ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৫২ টি ম্যাচে। এর মধ্যে ৪০ টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। ফলে পরিসংখ্যানগত ভাবে অবশ্যই মাহিকে টেক্কা দিয়েছেন স্কাই।

    Click here to Read More
    Previous Article
    প্রাইভেট টিউশনি ধরা পড়লেই কড়া অ্যাকশন! স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে জারি নোটিশ
    Next Article
    এবার আখ থেকেও তৈরি হবে বিদ্যুৎ! তৈরি বিশ্বের প্রথম ইথানল ইঞ্জিন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment