Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নেপাল বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই বারাসতের সুস্মিতার, চিন্তায় পরিবার

    13 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: নেপালে ভয়াবহ হড়পা বানে প্রাণ গিয়েছে একাধিক মানুষজনের। এই বিপর্যয়ের পাঁচ দিন পরও এখনো পর্যন্ত খোঁজ মেলে নি বারাসাতের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুস্মিতা ভট্টাচার্যের। সময় যত এগোচ্ছে ততই উদ্বেগ বাড়ছে পরিবারের। পাশাপাশি ফোন বেজে উঠলেই বুক ধড়ফড় করে উঠছে পরিবারের সকলের (Nepal Flood)

    নেপাল থেকে নিখোঁজ বারাসতের সুস্মিতা (Nepal Flood)

    গত ২৬ আগস্ট নেপালের রসুলা-কেরুং সীমান্ত এলাকায় হড়পা বান হয়। এই ব্যাপক হড়পা বানে প্রাণ হারায় শতাধিক মানুষ। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন অনেকেই। পাশাপাশি প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগের সমস্যার মধ্যেই চলছে উদ্ধারকাজ। এই বিপর্যয়ের পর থেকেই সুস্মিতার সন্ধানে ছুটে চলেছেন তার পরিবারের সদস্যরা। কিন্তু কোথায় খুজে পাবেন তার উত্তর অধরাই রয়েছে পরিবারের কাছে (Nepal Flood)।

    Nepal Flood Sushmita from Barasat goes missing

    আরও পড়ুন: পোস্ট অফিসের এই স্কিমে রাখুন টাকা, শুধু সুদেই আয় ৫০ লাখ

    এই বিষয়ে সুস্মিতা ভট্টাচার্যের স্বামী তপন ভট্টাচার্য জানান, ” ২৬ আগস্ট সকাল ৮টা ১৪ মিনিটে ভিসা স্ট্যাম্প হয়েছে। বিপর্যয় ঘটেছে ৯টার আশপাশে। এই সময় রাস্তায় ওদের অবস্থান কোথায় ছিল, জানা নেই।’”

    পাশাপাশি সুস্মিতা ভট্টাচার্যের খোঁজ পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। পুলিশ, জেলা প্রশাসন, ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের তরফে সুস্মিতার আধার কার্ডের নম্বর চাওয়া হলে তাও পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রক ও দূতাবাসের তরফে পাওয়া বিভিন্ন তালিকাতেও খোঁজ করে চলেছেন পরিবারের সদস্যরা।

    প্রসঙ্গত, এখনও সেরে ওঠেনি নেপাল। হড়পা বান ও ধসে বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে উঠেছে। আর সেই সঙ্গে ভট্টাচার্য পরিবারের সদস্যদের অপেক্ষায় দিন কাটাচ্ছেন (Nepal Flood)

    Click here to Read More
    Previous Article
    ফের ভয়াবহ ধস ও বন্যার আশঙ্কা নেপালে ! || Nepal || NepalFlood || Landslide || NepalWeather
    Next Article
    ‘যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনা পাননি, তাঁরা দ্রুত..,’ যোগ্যদের টাকা দিতে বড় উদ্যোগ মন্ত্রী শংকরের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment