Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    না করছেন ব্যাটিং, না বল হাতে সফল, তাও সুযোগ দিয়ে যাচ্ছে BCCI! ভারতীয় তারকাকে নিয়ে ক্ষুব্ধ ভক্তরা

    1 month ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পাওয়া খুব একটা সহজ নয়। দেশের হাজার হাজার ক্রিকেটাররা এই জায়গা পাওয়ার জন্য লড়ছেন। কিন্তু সুযোগ পেয়েও যদি কেউ নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়, আর তারপরেও তাকে বারবার দলে সুযোগ দেওয়া হয়, তখন সেই নিয়ে উঠে যায় প্রশ্নচিহ্ন। ঠিক একই কাজ ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) সাথে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)! এমনটাই মনে করেন রবি অশ্বিন (Ravi Ashwin)।

    সম্প্রতি সুন্দরকে নিয়ে কথা বলতে গিয়ে ভারতের কিংবদন্তি স্পিনার অশ্বিন বলেছেন, “টিম ম্যানেজমেন্ট ওয়াশিংটন সুন্দরকে অনেক সমর্থন দিয়েছে। প্রথম একাদশে তাঁর জায়গাটা নিশ্চিত বলেই মনে হয়, কিন্তু আমার মনে হয় না সেখানে তাঁর সঠিক ভূমিকাটি ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে। তিনি সবসময়ই মাঠে থাকেন, অথচ কখনও কখনও মাত্র এক ওভার বল করার সুযোগ পান; আবার কখনও কখনও সেই এক ওভারও পান না। ব্যাট হাতেও শুরুতে নামার সুযোগ পান না তিনি। আর একজন ফিনিশার হওয়ার মতো পাওয়ার হিটিং ক্ষমতাও তার নেই।”

    What Washington Sundar father said.

    অনেকেই মনে করেন টেস্ট ফরম্যাটে দেশের মাটিতে হয়তো দলকে সাহায্য করতে পারবেন সুন্দর, কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তাকে আর সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। দেশের জার্সিতে শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩১ রান করে ১ উইকেট নিয়েছেন সুন্দর। তারপরেও তার জায়গা কেন ভারতীয় দলে পাকা, সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। অনেক ক্রিকেট ভক্ত তার জায়গায় নবাগত হর্ষ দুবেকে খেলানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে তার ওপর।

    আরও পড়ুন: রোহিত শর্মাকে দল থেকে বাদ দিক BCCI! হিটম্যানকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার

    অনেকেই মনে করছেন যে সুন্দরকে সুযোগ না দিয়ে তার বদলে একজন জেনুইন ব্যাটার বা বোলারকে খেলালে ভারতীয় দলেরই সুবিধা হবে। আয়ারল্যান্ডের মতো দুর্বল দলের বিরুদ্ধেও ব্যাটিং বা বোলিং কোনও বিভাগেই ভরসা দিতে পারেননি তিনি। ফলে অনেকেই মনে করছেন যে ভারতীয় দলে তার সময় শেষ হয়ে এসেছে।

     

    Click here to Read More
    Previous Article
    জুলাই মাসে সরকারি কর্মীদের পোয়া বারো! রয়েছে অনেক ছুটি, নবান্নের হলিডে লিস্ট
    Next Article
    পার্কসার্কাস স্টেশনে হকার উচ্ছেদ!কি বলছেন হকার থেকে নিত্যযাত্রীরা?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment