Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ম্যাচ শুরুর আগে পাত্তা দেননি নরওয়ের দৈত্যকে! সেই হাল্যান্ডের কেরামতিতেই শেষ আনসেলোত্তির ব্রাজিলের স্বপ্ন

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রবিবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে নরওয়ের (Norway) তারকা স্ট্রাইকার এর্লিং হাল্যান্ডকে (Erling Haaland) নিয়ে মুখ খুলেছিলেন ব্রাজিল (Brazil) কোচ কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti)। ম্যাচ শুরুর আগে হাল্যান্ডের প্রশংসা করলেও তিনি সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে ম্যান সিটির তারকা স্ট্রাইকারকে নিয়ে আলাদা কোনও পরিকল্পনা নেই ব্রাজিলিয়ান দলের।

    সেই মন্তব্যেরেই যেন খেসারত দিতে হলো ব্রাজিলকে। সারা ম্যাচ কার্যত অন্তরালে বিচরণ করে ৭৯ ও ৯০ মিনিটে দুটি বিধ্বংসী ফিনিশে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে জল ঢেলে দিলেন ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এই দীর্ঘদেহী ভাইকিং।

    এদিন ম্যাচের ৭৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে ভেসে আসা বলে উড়ন্ত অবস্থায় দুরন্ত হেড করেন হাল্যান্ড। তাকে মার্ক করার দায়িত্বে থাকা ব্রাজিলের সেরা ডিফেন্ডার গ্যাব্রিয়েল রীতিমতো অসহায় হয়ে পড়েছিলেন তখন। নিজের শরীর ছুঁড়ে দিয়ে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও বলের জালে জড়ানো আটকাতে পারেননি ব্রাজিল গোলরক্ষক অ্যালিশন।

    আরও পড়ুন: বিশ্বকাপে বড় অঘটন! ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হেরে বিদায় জার্মানির, শেষ ১৬-তে প্যারাগুয়ে

    এরপর ৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করলেন ঠান্ডা মাথায় পেনাল্টি বক্সের বাঁ-প্রান্ত থেকে বাঁ পায়ের জোড়ালো শটে। এমন ভঙ্গিতে বল রিসিভ করে গোলে শট রাখলেন যেন তিনি বাগানে ঘুরতে বেড়িয়েছেন। কিন্তু শটের পাওয়ার এবং প্লেস মেন্ট এতটাই নিখুঁত ছিল যে ব্রাজিলিয়ান গোলরক্ষকের কিছুই করার ছিল না।

    আরও পড়ুন: ‘ম্যাচের শেষে জার্সি চাইছিলো, কিন্তু খেলার সময়…..’, কেপ ভার্দের ফুটবলারদের ওপর রেগে আগুন মেসি

    আপাতত কেবল ৪ ম্যাচ খেলে ৭ টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে মেসি এবং এমবাপ্পে-কে ছুঁয়ে ফেললেন এই মুহূর্তে বিশ্বের সেরা স্ট্রাইকারের সম্মান অর্জন করা হাল্যান্ড। পরের ম্যাচে তার মুখোমুখি হ্যারি কেনের ইংল্যান্ড। দুই জাত স্ট্রাইকারের লড়াই উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় গোটা বিশ্ব।

     

    Click here to Read More
    Previous Article
    ছোট্ট ভুলেই হাতছাড়া টাকা, এবার বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন অন্নপূর্ণা যোজনার
    Next Article
    পহেলগাঁও হত্যাকাণ্ডেও যুক্ত ছিল ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সইদ! NIA-র চার্জশিটে লস্কর প্রধানের নাম

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment