Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুর্শিদাবাদের যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ-হাওড়া রুটে যাতায়াত আরও সহজ, হচ্ছে নতুন হল্ট স্টেশন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: মুর্শিদাবাদের যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ এবার যাতায়াত ব্যবস্থা হল আরও সহজ। জানা যায়, শিয়ালদহ ও হাওড়া রুট ডিভিশনে সংযোগ মজবুত করা হয়েছে। এর ফলে যাত্রীরা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন। জানা যায় নশিপুরে ওই হল্ট স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। এই হল্ট স্টেশন হলেই ভোগান্তি শেষের কমবে বলে মনে করছেষ মুর্শিদাবাদের যাত্রীরা (Indian Railways)।

    শিয়ালদহ-হাওড়া সংযোগে মুর্শিদাবাদে হচ্ছে নতুন হল্ট (Indian Railways)

    সূত্রের খবর, ভাগীরথী নদী দ্বারা বিচ্ছিন্ন আজিমগঞ্জ ও নশিপুর এলাকা। স্থানীয় মানুষের কাছে এই হল্ট স্টেশনের গুরুত্ব অপরিসীম। কারণ এর মাধ্যমে আরও কাছাকাছি এসে যাবে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন। হাওড়ার দিক থেকে যাঁরা আসতেন তাঁদের নশিপুর বা মুর্শিদাবাদ যাওয়ার জন্য অনেকটা ঘুরে যেতে হতো (Indian Railways)।

    Indian Railways new halt to be built at Murshidabad on Sealdah-Howrah connection

    আরও পড়ুন: ভিড় এড়িয়ে দোল কাটাতে চান? ডুডুমার প্রাকৃতিক সৌন্দর্যের টানে পরিবারকে নিয়ে ঘুরে আসুন

    এছাড়াও মুর্শিদাবাদ স্টেশন শিয়ালদহ ডিভিশনে রয়েছে, আজিমগঞ্জ রয়েছে হাওড়া ডিভিশনে। যাঁরা শিয়ালদহ থেকে আসতেন, তাঁদের মুর্শিদাবাদ নেমে অনেকটা কাঠখড় পুড়িয়ে আজিমগঞ্জের দিকে যেতে হতো। অপরদিকে উল্টোদিকে হাওড়া থেকে আসা যাত্রীদেরও আজিমগঞ্জে নেমে মুর্শিদাবাদের দিকে আসতে হতো।

    আর এই যাতায়াত নৌকার মাধ্যমে নদী পেরিয়ে যেতে হতো। তবে এবার মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জের মধ্যে তৈরি হচ্ছে এই হল্ট স্টেশন। নশিপুর সেতু ব্যবহার করে যে এক্সপ্রেস ট্রেনগুলো যাতায়াত করে, সেগুলির জন্যও সহায়ক হবে। এরফলে যাত্রীরা এই হল্টে নামলে অনেক কম সময়ে আজিমগঞ্জ পৌঁছতে পারবেন।

    অপরদিকে উল্টোদিকে আজিমগঞ্জ থেকে এলেও এই হল্টে এসে শিয়ালদহ ডিভিশনের ট্রেন ধরতে সুবিধা হবে। নতুন এই হল্ট স্টেশন কৃষ্ণনগর লালগোলা সেকশনের মধ্যে হচ্ছে (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    ৮৪ লক্ষ আবেদনকারীর জন্য বড় পদক্ষেপ! যুবসাথী প্রকল্পে বড় উদ্যোগ নবান্নের
    Next Article
    ইরানে হামলার জের, ভারতে অশান্তির আশঙ্কা করে রাজ্যগুলিকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment