Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইরানে হামলার জের, ভারতে অশান্তির আশঙ্কা করে রাজ্যগুলিকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিম এশিয়ার (West Asia Tension) সাম্প্রতিক পরিস্থিতি খুবই উত্তেজিত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ইরানে হামলার পর এই সংঘাতের প্রভাব ভারতের উপরও পড়তে পারে এমন আশঙ্কায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। এরফলে আইন-শৃঙ্খলা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

    পশ্চিম এশিয়ার পরিস্থিতি (West Asia Tension) নিয়ে সব রাজ্য সরকারকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

    এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্য সরকারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ধর্মীয় জমায়েতে কেউ উসকানিমূলক বক্তব্য রাখছে কি না, তা খতিয়ে দেখতে হবে। বিশেষ করে ইরানপন্থী মনোভাবাপন্ন উগ্র বক্তারা কোথাও অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন কি না, তার উপর কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, যাতে কোনও সম্ভাব্য অশান্তির আগাম তথ্য পাওয়া যায়।

    এদিকে পরিস্থিতি নিয়ে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোনালাপে প্রধানমন্ত্রী দ্রুত সংঘাত বন্ধের ওপর জোর দেন। তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা স্পষ্টভাবে তুলে ধরেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির (CCS) বৈঠকও করেন। সেখানে পশ্চিম এশিয়ার সার্বিক পরিস্থিতি (West Asia Tension) খতিয়ে দেখা হয়।

    উপসাগরীয় দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা, যাত্রীদের অসুবিধা এবং পরীক্ষার্থীদের সমস্যার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।CCS সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছে, যেসব ভারতীয় এই সংঘাতে প্রভাবিত হতে পারেন, তাঁদের সহায়তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে বৈঠকে।

    How many Indians are there in the 9 countries in the Middle East

    আরও পড়ুনঃ ৮৪ লক্ষ আবেদনকারীর জন্য বড় পদক্ষেপ! যুবসাথী প্রকল্পে বড় উদ্যোগ নবান্নের

    পশ্চিম এশিয়ার এই অস্থির পরিস্থিতির (West Asia Tension) মধ্যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিদেশে থাকা ভারতীয়দের সুরক্ষা, দুই দিকেই নজর রাখছে কেন্দ্র। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

    Click here to Read More
    Previous Article
    মুর্শিদাবাদের যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ-হাওড়া রুটে যাতায়াত আরও সহজ, হচ্ছে নতুন হল্ট স্টেশন
    Next Article
    ভোট পেতে বিজেপির নতুন পন্থা ! #WestBengalPolitics #BJPWestBengal #BengalElections2026 #banglahunt

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment