Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর রইল না বাধা! বামেদের হাত ধরে ম্যাজিক ফিগার ছুঁলেন বিজয়

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: তামিলনাড়ুর রাজনৈতিক অচলাবস্থা কাটতে অবশেষে বড় পদক্ষেপ নিল বাম দলগুলি। দু’দিনের জোর জল্পনার পর বিজয়ের (Vijay) দল টিভিকে সরকার গঠনে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম ও সিপিআই। একইসঙ্গে ডিএমকের শরিক ভিসিকেও বিজয়ের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে। এর ফলে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে আর কোনও বাধা থাকল না বলেই রাজনৈতিক মহলের ধারণা। সেই সঙ্গে ডিএমকে এবং এআইএডিএমকের সম্ভাব্য সমীকরণও কার্যত ভেস্তে গেল।

    বিজয়ের (Vijay) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর রইল না বাধা!

    এবারের বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে টিভিকে। বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন। তবে সরকার গঠনের জন্য দরকার ছিল ১১৮ জন বিধায়কের সমর্থন। ইতিমধ্যেই কংগ্রেস টিভিকেকে সমর্থনের কথা জানিয়েছিল। ফলে বিজয়ের পক্ষে সংখ্যা পৌঁছেছিল ১১৩-তে। বাকি পাঁচ জন বিধায়কের সমর্থন পেতে গত দু’দিন ধরে একাধিক রাজনৈতিক বৈঠক ও জোট আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়েছে।

    আরও পড়ুন: IPL-এ ‘হানি ট্র্যাপ’-এর অ্যালার্ট! খেলোয়াড়দের উদ্দেশ্যে কঠোর নির্দেশিকা জারি করে কী জানাল BCCI?

    সূত্রের খবর, সিপিএমের দুই, সিপিআইয়ের দুই এবং ভিসিকের দুই বিধায়ক টিভিকেকে সমর্থন করবেন। যদিও বিজয় নিজে দু’টি কেন্দ্র থেকে জয়ী হওয়ায় টিভিকের কার্যকর সদস্য সংখ্যা ১০৭-এ নেমে আসবে। তার সঙ্গে কংগ্রেসের পাঁচ, দুই বাম দলের চার এবং ভিসিকের দুই বিধায়ক যোগ হলে সংখ্যাটা ঠিক ১১৮-তে পৌঁছবে। রাজনৈতিক সূত্রে আরও জানা যাচ্ছে, সমর্থনের বিনিময়ে কংগ্রেস দু’টি, বামেরা দু’টি এবং ভিসিকে একটি মন্ত্রক পেতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল, এই সমস্ত দলই এতদিন ডিএমকে জোটের শরিক ছিল।

    এই নতুন রাজনৈতিক সমীকরণ তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রায় ছয় দশক পর সরাসরি রাজ্য সরকারের অংশীদার হতে চলেছে কংগ্রেস। অতীতে ডিএমকের সরকারকে বাইরে থেকে সমর্থন করলেও মন্ত্রিসভায় জায়গা পেত না হাত শিবির। এবার সেই প্রথা ভাঙতে চলেছে। অন্যদিকে, নির্বাচনের পরে ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে সম্ভাব্য সমঝোতার যে আলোচনা শুরু হয়েছিল, বাম ও ভিসিকের সিদ্ধান্তের পর তা কার্যত গুরুত্ব হারিয়েছে।

    After winning all odds Vijay is going to be the next CM of Tamil Nadu.

    আরও পড়ুন: গ্রেট সামার সেলে ডিসকাউন্টের ছড়াছড়ি! Amazon-এ জলের দরে মিলবে মোবাইল-ল্যাপটপ-ওয়াশিং মেশিন

    এখন বিজয়ের (Vijay)  মুখ্যমন্ত্রী হওয়ার পথে একমাত্র আনুষ্ঠানিক ধাপ রাজ্যপালের সম্মতি। আর এন রবি এর আগে দু’বার বিজয়ের সরকার গঠনের দাবি খারিজ করেছিলেন সংখ্যাগরিষ্ঠতার অভাব দেখিয়ে। তবে এবার প্রয়োজনীয় সমর্থন হাতে থাকায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, খুব শীঘ্রই সরকার গঠনের আমন্ত্রণ পেতে পারেন থলপতি বিজয়। আর তার মধ্য দিয়েই তামিলনাড়ুর রাজনীতিতে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়।

    Click here to Read More
    Previous Article
    ‘ইলিশ থেকে পান্তা’ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু কী কী খেতে ভালোবাসেন? ‘সিক্রেট’ বলে দিলেন মা
    Next Article
    Reels 2026 05 08 18 28 50copy 4

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment