Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মোদীর বৈঠকে আজ শুভেন্দু, বাংলার উন্নয়নে বড় সিদ্ধান্তের ইঙ্গিত? নজরে নীতি আয়োগ

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ দেশকে ২০৪৭ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আজ দিল্লিতে নীতি আয়োগের (NITI Aayog Meeting) গুরুত্বপূর্ণ বৈঠক বসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া এই বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দিচ্ছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে এই বৈঠকে অংশ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তাই বাংলার উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলিও আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

    নীতি আয়োগ বৈঠকে (NITI Aayog Meeting) বাংলার উন্নয়নেও বিশেষ নজর

    দিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের ১১তম বৈঠকের (NITI Aayog Meeting) আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া এই বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর, কেন্দ্রীয় মন্ত্রী এবং নীতি আয়োগের শীর্ষ আধিকারিকরা।

    এবারের বৈঠকের মূল বিষয় ‘বিকশিত ভারত ২০৪৭’। দেশের মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েই মূলত আলোচনা হবে। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করে কীভাবে উন্নয়নের গতি বাড়াতে পারে, সেই বিষয়েও জোর দেওয়া হবে।

    বৈঠকে কর্মসংস্থান বৃদ্ধি, নতুন বিনিয়োগ আনা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সমানভাবে অর্থনৈতিক উন্নয়ন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, পুষ্টি এবং সাধারণ মানুষের সামগ্রিক কল্যাণের বিষয়ও গুরুত্ব পাবে। সমাজের সব শ্রেণির মানুষ যাতে উন্নয়নের সুফল পান, তা নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হবে। একই সঙ্গে ২০৪৭ সালের লক্ষ্যে পৌঁছতে কেন্দ্র ও রাজ্যগুলির যৌথ কর্মপরিকল্পনা তৈরির বিষয়েও কথা হতে পারে।

    এছাড়া ভবিষ্যতের জন্য দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কী ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রয়োজন, সেই বিষয়টিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

    India will build 14 schools in this neighboring country

    আরও পড়ুনঃ আরও বিপদে অভিষেক! কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ

    সূত্রের খবর, পশ্চিমবঙ্গের উন্নয়ন সংক্রান্ত বিষয়ও এই বৈঠকে উঠে আসতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ বঞ্চিত হয়েছে বলে বিজেপি অভিযোগ করে এসেছে। তাই উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্যের উন্নয়নের বিষয়ে কী কী প্রস্তাব উঠে আসে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক মহলের (NITI Aayog Meeting)।

    Click here to Read More
    Previous Article
    অতীত পিছনে ফেলে অর্পিতার জীবনের ‘নতুন অধ্যায়’! ৪ বছর পর বড় ঘোষণা
    Next Article
    'ওর জন্য যেখানে যাচ্ছি চোর চোর শুনতে হচ্ছে' অভিষেককে চরম আক্রমণ কল্যাণের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment