Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মনসা পুজোয় অর্ধদিবস ছুটি! কারা পাবেন? বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই মনসা পুজো। রাজ্যের বহু বাড়িতে এই পুজো হয়ে থাকে। সেই উৎসব উপলক্ষে মঙ্গলবার অর্ধদিবস ছুটি (Government Holiday) ঘোষণা করল রাজ্য সরকার (Government of West Bengal)। নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। যদিও এই ছুটি সবাই পাবেন না। কারা কারা পাবেন, সেটা সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

    মনসা পুজোয় কারা ছুটি পাবেন? | (Government Holiday)

    রাজ্যের অনেক জেলাতেই ধুমধাম করে মনসা পুজো হয়। বাঁকুড়া ও পুরুলিয়ার নাম সেই তালিকায় রয়েছে। এবার মনসা পুজো উপলক্ষে এই দুই জেলায় অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামীকাল এই দুই জেলার সব সরকারি দফতর, সরকারি নিয়ন্ত্রণাধীন স্কুল ও কলেজ অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে।

    আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী না মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা! কোন সরকারি প্রকল্পে বেশি সুবিধা জানুন

    রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল দুপুর ২টো থেকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সব রাজ্য সরকারি দফতরে ছুটি থাকবে। রাজ্যের সব সরকারি অফিস, স্থানীয় সংস্থা, কর্পোরেশন ও বোর্ড, স্ট্যাটুটরি বডি, সরকারি নিয়ন্ত্রণাধীন স্কুল ও কলেজ এবং অন্যান্য সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই ছুটি থাকবে।

    তৃণমূল সরকারের আমলে বিভিন্ন উৎসব, পার্বণ উপলক্ষে নানা ধরণের সরকারি ছুটি ঘোষণা করা হত। নানা জেলার বহু আঞ্চলিক উৎসবের সময়েও ছুটি ঘোষণা করতেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পরেও সেই ধারা অব্যাহত রয়েছে।

    Manasa Puja Government holiday

    ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকায় বেশ কিছু সংজজন-বিয়োজন হয়েছে। এবার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সরকারি ছুটি থাকবে। পাশাপাশি বকরি ইদ উপলক্ষে তৃণমূল আমলে দেওয়া দু’টি ছুটি কমিয়ে একদিন করা হয়েছে।

    এবার রাজ্য সরকারের হলিডে লিস্টে মনসা পুজোর অর্ধদিবস ছুটি জুড়ল। যদিও রাজ্যের সব জেলা নয়, শুধুমাত্র বাঁকুড়া ও পুরুলিয়ার সব সরকারি দফতর, সরকারি নিয়ন্ত্রণাধীন স্কুল, কলেজ সহ যাবতীয় রাজ্য সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে আগামীকাল অর্ধদিবস ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    তারাপীঠ হোটেল কাণ্ডে চাঞ্চল্য! TRDA নিয়ে বিস্ফোরক অভিযোগ, দায় কার ?
    Next Article
    বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বড়সড় রদবদল! বাংলা থেকে জোড়া এন্ট্রি, কারা পেলেন সুযোগ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment