Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মঙ্গলবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি, আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার খবর

    5 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: দুই বঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি চলছে। আজও সেই সম্ভাবনা থাকছে রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। জেলায় জেলায় ভারী কালবৈশাখীর ঝড়েরও সম্ভাবনাও রয়েছে। কবে শান্ত হবে পরিস্থিতি? কী বলছে আবহাওয়া দপ্তর? জানুন সম্পূর্ণ আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আজ রবিবার ঝড়-বৃষ্টির দাপট কিছুটা কমলেও কমতে পারে। বিক্ষিপ্তভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামীকাল সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। ফের মুড সুইং হতে পারে আবহাওয়ার।

    মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের প্রভাব বাড়বে। বিকেলের দিকে অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তার পর ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

    আরও পড়ুন: পাহাড়ে গায়ে মায়াবী গ্রাম, পলাশ দেখতে উইকেন্ডের গন্তব্য হোক কলকাতার কাছের এই স্থান

    আপাতত তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে দিনের বেলায়। আবহাওয়া দপ্তর বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টি চলছে।

    South Bengal Weather sudden rain forecast during Chaitra cell

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে এদিনও বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে। তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগে তড়িঘড়ি! ২৪ ঘণ্টার ব্যবধানে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন
    Next Article
    শিক্ষক মহলের উদ্বেগ বাড়ছে, প্র্যাকটিক্যাল খাতা নিরাপত্তা ও নম্বর নিয়ে কী বলছে সংসদ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment