Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মিউটেশনের নামে ‘তোলাবাজি’! হিসাব চেয়ে বিধাননগর পুরনিগমকে কড়া প্রশ্ন হাই কোর্টের

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাড়ি বা ফ্ল্যাট কেনার পর সেটি নিজের নামে নথিভুক্ত করতে মিউটেশন করাতে হয়। সেই মিউটেশনের জন্য নির্ধারিত ফি-র বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিধাননগর পুরনিগমের বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা হয়েছে। শুনানিতে আদালত জানতে চেয়েছে, সরকার যদি এমন টাকা নেওয়ার অনুমতি না দিয়ে থাকে, তাহলে এতদিন ধরে যে টাকা তোলা হয়েছে, তার হিসেব কোথায়।

    মিউটেশনের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে হাই কোর্টে মামলা (Calcutta High Court)

    বিধাননগর পুরনিগমের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে বুধবার কড়া প্রশ্ন তোলে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজা বসু চৌধুরী বলেন, আগের সরকার এবং বর্তমান সরকার, দু’পক্ষই আদালতকে জানিয়েছে যে মিউটেশনের সঙ্গে এই ধরনের অতিরিক্ত টাকা নেওয়ার কোনও সরকারি অনুমোদন নেই। তাহলে এত বছর ধরে যে টাকা নেওয়া হয়েছে, তার হিসেব কী?

    আদালত (Calcutta High Court) আগামী মঙ্গলবারের মধ্যে এই টাকা আদায়ের সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিধাননগর পুরনিগমকে। মামলাকারীদের আইনজীবীরা আদালতে দাবি করেন, এটি শুধু একটি ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলা একটি অনিয়ম। তাঁদের বক্তব্য, ২০১৭-১৮ অর্থবর্ষে তৎকালীন মেয়র সব্যসাচী দত্তের সময়ে একটি বোর্ড বৈঠকে পুরসভার আর্থিক সমস্যার কথা বলে মিউটেশনের সময় অতিরিক্ত টাকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

    এই বিষয়ে বিচারপতি প্রশ্ন তোলেন, যদি এত বছর ধরে টাকা নেওয়া হয়ে থাকে, তাহলে মোট কত টাকা তোলা হয়েছে এবং সেই টাকা কোথায় খরচ হয়েছে, তার হিসেব থাকা উচিত। মামলাকারীদের আইনজীবী অরিন্দম দাস আদালতে একটি উদাহরণও তুলে ধরেন। তাঁর দাবি, সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলে মিউটেশনের জন্য যেখানে মাত্র ৩০০ টাকা লাগার কথা, সেখানে প্রায় ২ লক্ষ টাকা চাওয়া হয়েছে। সেই ঘটনাকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টে মামলা করা হয়।

    Calcutta High Court says trade license will no longer be required to open a law firm

    আরও পড়ুনঃ অনুপ্রবেশ ঠেকাতে বড় পদক্ষেপ শুভেন্দুর, বাংলায় আসছে বিশেষ কমিটি

    অভিযোগ, শুধু বিধাননগর নয়, কলকাতা পুরসভা বাদে রাজ্যের অনেক পুরসভাতেই মিউটেশনের নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। সেই অভিযোগের তদন্তেই এবার সমস্ত নথি তলব করেছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

    Click here to Read More
    Previous Article
    মমতা সাক্ষাতে অভিনেত্রী জয়া বচ্ছন
    Next Article
    ট্রান্সজেন্ডাররাও কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? স্পষ্ট জানালেন মন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment