Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মিডল বার্থ দিনেও খোলা রাখলে কী হতে পারে? বিপদে পড়ার আগে জানুন রেলের নিয়ম

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার ট্রেনে (Indian Railways) পছন্দের বার্থ পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন যাত্রীরা। অনেকেই পছন্দ করেন আপার বার্থ। কারণ কারোর কোনও অসুবিধা না করেই নিজের মতো থাকা যায় আপার বার্থে। আবার বয়স্ক যাত্রীরা বেশি পছন্দ করেন লোয়ার বার্থ। কিন্তু মিডল বার্থ অধিকাংশ মানুষেরই অপছন্দের।

    মিডল বার্থ (Indian Railways) কখন ব্যবহার করা যায়?

    আসলে এমনি সময়ে এই সিটটিকে লোয়ার বার্থের হেলান দেওয়ার জায়গা হিসেবে ব্যবহার করা হয়। ফলত এই সিটটিকে খোলা বন্ধ করা নিয়ে প্রায়ই বাঁধে বিবাদ। কিন্তু মিডল বার্থ কখন ব্যবহার করা যায় তা নিয়েও রয়েছে রেলের নিয়ম। কখন ব্যবহার করা যাবে মিডল বার্থ?

    What does Indian Railways rules say about middle berth

    কী বলছে রেলের নিয়ম: অনেকেই জানেন না, মিডল বার্থ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে রেলের (Indian Railways)। জানিয়ে রাখি, ভারতীয় রেলের নিয়মানুযায়ী রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ব্যবহার করা যাবে মিডল বার্থ। এই সময়টুকু ঘুমোনোর জন্য রয়েছে। তাই এই সময়ে মিডল বার্থ খুলে ব্যবহার করা যাবে।

    আরও পড়ুন : রোজকার রান্নায় অচেনা টুইস্ট, এভাবে রাঁধুন কাতলা মাছ, স্বাদ হবে একেবারে পাইস হোটেলের মতো

    রয়েছে কিছু ব্যতিক্রম: নিয়ম অনুযায়ী, সকাল ৬ টা বাজলেই মিডল বার্থ নামিয়ে দিতে হবে। যাতে অন্যান্য যাত্রীদের ভ্রমণ আরামদায়ক হয়। এই নির্দিষ্ট সময়ের বাকি সময়টুকুতে মিডল বার্থ বন্ধ করে রাখারই নিয়ম রয়েছে। তবে নিয়মের কিছু ব্যতিক্রম রয়েছে।

    আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডার-যুবসাথীর পর আরও এক প্রকল্প, ভোটের মুখে প্রবীণদের জন্য বড় ঘোষণা অভিষেকের

    রেলবোর্ডের নির্দেশিকা অনুযায়ী, কোনও অসুস্থ ব্যক্তি, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি কিংবা অন্তঃসত্ত্বা মহিলা যদি নির্দিষ্ট সময়ের পরেও মিডল বার্থে শুয়ে থাকেন, তবে মানবিকতার খাতিরে এই নিয়মে কিছু শিথিলতা আনা যায়। নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও যাত্রী যদি নির্ধারিত সময়ের আগে বা পরে মিডল বার্থ খোলা রাখা নিয়ে বিবাদ করেন, তবে টিটিইর কাছে অভিযোগ জানানো যেতে পারে।

    Click here to Read More
    Previous Article
    'খোকা এখনও বাপ ছাড়া একা রাস্তায় বেরোতে শেখেনি, সে নেবে দায়িত্ব' ঘরের মাঠেই টার্গেটে কল্যাণপুত্র?
    Next Article
    করে দেখাল আদানির এই কোম্পানি! নির্ধারিত সময়ের আগেই সেনাবাহিনী পেল ২,০০০ টি লাইট মেশিনগান

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment