Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    করে দেখাল আদানির এই কোম্পানি! নির্ধারিত সময়ের আগেই সেনাবাহিনী পেল ২,০০০ টি লাইট মেশিনগান

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। শুধু তাই নয়, আদানি গ্রুপের (Adani Group) ডিফেন্স কোম্পানির জন্যও ২৮ মার্চ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে রইল। শনিবার, আদানি গ্রুপের সংস্থা ভারতীয় সেনাবাহিনীর কাছে ২,০০০ টি ‘প্রহার’ লাইট মেশিনগান হস্তান্তর করেছে।এর ফলে ভারতীয় সেনাবাহিনীর শক্তি যে আরও বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে কেন্দ্রীয় সরকার ‘মেক ইন ইন্ডিয়া’-র ওপর জোর দিচ্ছে। সরকার প্রতিরক্ষা খাতে দেশীয় উৎপাদন বাড়ানোর জন্যও মনোযোগী হয়েছে। এমতাবস্থায়, এহেন পদক্ষেপ সেই দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    এই লাইট মেশিনগান তৈরি করেছে আদানি ডিফেন্স অ্যারোস্পেস (Adani Group):

    জানিয়ে রাখি যে, আদানি ডিফেন্স অ্যারোস্পেস একটি ৭.৬২ মিমি লাইট মেশিনগান তৈরি করেছে। যেটি গোয়ালিয়রের উপকণ্ঠে অবস্থিত কোম্পানির কমপ্লেক্সে নির্মিত হয়েছে। শনিবার কোম্পানির কমপ্লেক্সে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    Army received light machine guns made by this company Adani Group.

    ওই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রকের অধিগ্রহণ বিভাগের ডিজি এ. আম্বারাসু এবং আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের সিইও-সহ অন্যান্য উচ্চ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কোম্পানিটি এই লাইট মেশিনগানগুলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। জানিয়ে রাখি যে, অনুষ্ঠানটির পর আম্বারাসু এই লাইট মেশিনগান বোঝাই ট্রাকেরও যাত্রা শুরুর সংকেত দেন।

    আরও পড়ুন: ৮৭ শতাংশেরও বেশি কমেছে দাম! লাগাতার পতন টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে

    নির্ধারিত সময়ের ১১ মাস আগেই হস্তান্তর: এদিকে, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কোম্পানির সিইও আশীষ রাজবংশী বলেন, ‘আমরা আজ এই পর্যায়ে পৌঁছেছি। এই যাত্রা শুরু হয়েছিল ৬ বছর আগে। দরপত্র থেকে হস্তান্তর পর্যন্ত এত সময় লেগেছে। আমরা নির্ধারিত সময়ের ১১ মাস আগেই এই প্রকল্পটি হস্তান্তর করেছি।’

    আরও পড়ুন: প্রতিটি পেট্রোল পাম্পে মাটির নিচে মজুত থাকে কী পরিমাণ তেল? জানলে হবেন অবাক

    ৪০,০০০ লাইট মেশিনগানের অর্ডার: তিনি আরও জানান যে, ‘এই প্রকল্পের জন্য ৭ বছরের সময়সীমা দেওয়া হয়েছিল। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, সম্পূর্ণ অর্ডারটি আগামী ৩ বছরের মধ্যেই সরবরাহ করা হবে।’ উল্লেখ্য যে, কোম্পানিটি ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে মোট ৪০,০০০ লাইট মেশিনগান তৈরির চুক্তি পেয়েছে।

    Click here to Read More
    Previous Article
    মিডল বার্থ দিনেও খোলা রাখলে কী হতে পারে? বিপদে পড়ার আগে জানুন রেলের নিয়ম
    Next Article
    'এটা শুধু নির্বাচন নয়, শেষ ধর্ম যুদ্ধ' Exclusive Uttarpara-র BJP প্রার্থী Dipanjan Chakroborty

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment