Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মহিলাদের জন্য সুখবর! বিনামূল্যে ভ্রমণের ‘জিরো টিকিট’ কোথা থেকে পাবেন জানুন

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ১ জুন থেকে রাজ্যের মহিলাদের সরকারি বাসে যাতায়াত করতে আর কোন টাকা পয়সা লাগবে না (Free Bus)। বিনামূল্যে করতে পারবেন ভ্রমণ তারা। শুধুমাত্র যে শহরের মধ্যেই চলাচলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য তা নয়। দূরপাল্লার বাসের ক্ষেত্রেও যাতায়াত করার জন্য মহিলাদের দিতে হবে না, এক টাকাও। তবে এর জন্য টিকেট কোথা থেকে পারবেন সে বিষয়ে তথ্য জেনে নিন।

    ভাড়া ছাড়াই দীঘা-দার্জিলিং সফর, মহিলাদের জন্য বিশেষ সুবিধা (Free Bus)

    রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল ১ জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াত ব্যবস্থা ফ্রি করে দেওয়া হবে। আর সেই মতই চলতি মাস থেকে সরকারি সমস্ত বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা (Free Bus)।

    Free Bus travel to Digha and Darjeeling special benefits for women

    আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে দেরি? কবে এবং কোথায় অভিযোগ করবেন জানুন

    মহিলাদের এই নিখরচে বাসে যাতায়াতের জন্য তৈরি করতে হবে স্মার্ট কার্ড অথবা পিঙ্ক কার্ড। তবে সেই কার্ড কন্টাকটার কে দিলেই তিনি ই-পাশ মেশিনেস ওয়াইফ করে জিরো ভ্যালু টিকিট পাবেন। আপাতত যেহেতু এই কার্ড চালু হয়নি। এর জন্য আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতন সরকারি পরিচয় পত্র দেখালে মহিলাদের যাতায়াত ব্যবস্থা ফ্রিতে হয়ে যাবে।

    তবে অল্প দূরত্বের বাসে উঠেই সবাই টিকিট কাটেন। তাই পরিচয় পত্র দেখিয়ে জিরো ভ্যালু টিকেট সংগ্রহ করার বিষয়টি বুঝতে পারছেন না অনেকেই। কিন্তু দূর পাল্লার বাসে ভ্রমণের ক্ষেত্রে কি হবে তা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।। সেই ক্ষেত্রে কেউ যদি দীঘা অথবা দার্জিলিং যেতে চান সরকারি বাসে করে। মহিলা যাত্রীকে সরকারি বাসের ডিপোতে যেতে হবে। সেখান থেকেই পরিচয় পত্র দেখিয়ে জিরো ভ্যালু টিকেট সংগ্রহ করতে হবে।

    পাশাপাশি রাজ্য সরকারের এই সিদ্ধান্ত খুশি হয়েছেন মহিলারা। তাদের মতে, “এই সরকার আমাদের মেয়েদের কথা ভেবেছে। এতদিন বাবার কাছে বা স্বামীর কাছে হাত পাততে হত দরকারে, এই নিয়ম হওয়াতে খুব খুশি (Free Bus)”।

    Click here to Read More
    Previous Article
    গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে দেরি? কবে এবং কোথায় অভিযোগ করবেন জানুন
    Next Article
    নিজের দফতরে ডাকলেন না, সরাসরি ডিজিপির ঘরে শুভেন্দু! নবান্নে এই বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment