Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মহিলা যাত্রীদের কথা ভেবেই বড় পদক্ষেপ, ১৪টি রুটে বাড়ানো হল বাসের সংখ্যা

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের \লক্ষ লক্ষ মহিলা যাত্রীর জন্য আজ থেকে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সোমবার, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা (Free Bus) ।

    মহিলা যাত্রীদের চাহিদা মেটাতে ১৪টি রুটে বাড়ছে সরকারি বাস (Free Bus)

    সূত্রের খবর, সেই সমীক্ষা–রিপোর্টের ভিত্তিতেই কলকাতার ১৪টি রুটে বাড়ানো হচ্ছে বাসের সংখ্যা। এর মধ্যে আছে উল্টোডাঙা-ইকো স্পেস (নিউ টাউন), ইকো পার্ক-হাওড়া স্টেশন, উল্টোডাঙা-সেক্টর ফাইভ, যাদবপুর-করুণাময়ী, রথতলা-হাওড়া স্টেশন, উল্টোডাঙা-রুবি, হাওড়া স্টেশন–গড়িয়া, হাওড়া স্টেশন–বিমানবন্দর, রুবি–হাওড়া (Free Bus)।

    Free Bus government buses are increasing on 14 routes to meet the needs of female passengers

    আরও পড়ুন: শিয়ালদহে মেগা ব্লকের কাউন্টডাউন, ট্রেন পরিষেবায় আসছে বড় পরিবর্তন

    দপ্তরের আধিকারিকদের পর্যবেক্ষণ  কন্ডাক্টর ও চালকদের একাংশ স্টপে মহিলা যাত্রীদের অপেক্ষা করতে দেখলেও বাস থামাচ্ছেন না, কারণ তাঁদের টিকিট কাটার ব্যাপার নেই।

    পরিবহণ দপ্তরের সমীক্ষায় দেখা গিয়েছে, কোনও কোনও রুটে মহিলাদের ভিড় এত বেশি হচ্ছে যে অফিস টাইম তো দূর, অন্যান্য সময়েও কার্যত পা রাখার জায়গাটুকু থাকছে না। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।

    বর্তমানে রাজ্যের পাঁচটি পরিবহণ নিগমের আওতায় ৩৬৮টি রুটে ১ হাজার ৭৮৩টি সরকারি বাস চালু রয়েছে। ছ’মাসের মধ্যে আরও ৫০টি ইলেকট্রিক বাস নামানো হবে বলে ঠিক হয়েছে (Free Bus)।

    Click here to Read More
    Previous Article
    নেশার বশে শ্বাসবায়ু পরীক্ষার যন্ত্রে ফুঁ দিতে পারলেন না মদ্যপ, ধৈর্য হারিয়ে চড় কষালেন পুলিশকর্মী!
    Next Article
    সরকার বদলাতেই ফাঁস বিস্ফোরক তথ্য! মদ কেলেঙ্কারিতে কেন উঠছে অভিষেকের নাম?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment