Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বন্ধ সরকারি ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস? স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় হইচই ডাক্তারমহলে

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সরকারি মেডিকেল কলেজের ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস (Government Doctor Private Practice) নিয়ে আরও কড়া রাজ্য সরকার। সম্পত্তি এক নতুন নির্দেশিকা জড়িয়ে হয়েছে। যেখানে বলা হয়েছে, রোগী ভর্তি থেকে পরের দুইদিন অর্থাৎ মোট ৩ দিন কোনো প্রাইভেট প্রাকটিস করা যাবে না। আর কি বলা হল নির্দেশিকায়? চলুন জেনে নেওয়া যাক।

    বন্ধ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস

    আসলে সরকারি মেডিকেল কলেজের ডাক্তারদের প্রাইভেট প্রাকটিসের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। এর মধ্যে একটি ‘ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস রুলস, ২০০৬’, যার তৃতীয় ধারা অনুযায়ী সরকার যদি চাই তাহলে জনস্বার্থে সরকারি মেডিকে কলেজের ডাক্তারদের বাইরে প্রাকটিস করা আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে।

    সম্প্রতি জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, কোনো একজন সরকারি হাসপাতালের ডাক্তারের অধীনে রোগী ভর্তি হলে অ্যাডমিশন থেকে শুরু করে ৭২ ঘন্টা অন্য কোথাও প্রাকটিস করতে পারবেন না তিনি। এদিকে হাসপাতালের প্রফেসর, অ্যাসিস্টেন্ট প্রফেসর থেকে শুরু করে অ্যাসোসিয়েট প্রফেসরদের জন্য প্রতিসপ্তাহে অন্তত একদিন করে ‘অ্যাডমিশন ডে’ ধার্য করা রয়েছে। সেক্ষেত্রে নূন্যতম ৩ দিনের জন্য অন্য কোথাও প্রাইভেট প্রাকটিস করতে পারবেন না ডাক্তারবাবুরা।

    আরও পড়ুনঃ রিষড়ায় ইন্ডোর স্টেডিয়াম থেকে মেডিকেল কলেজ! পুজোর আগেই বড় ঘোষণা শ্রম প্রতিমন্ত্রীর

    কিন্তু এক্ষেত্রে সমস্যা হল, যদি দুদিন অ্যাডমিশন ডে থাকে তাহলে সপ্তাহে ৬ দিন অন্য কোথাও প্রাকটিস করতে পারবেন না? এছাড়া যে সমস্ত ডাক্তারদের নির্দিষ্ট করে কোনো অ্যাডমিশন ডে নেই তাদের কি হবে? অ্যানাসথেসিয়া, রেডিওলোজি থেকে ডার্মাটোলজি ডাক্তারেরা কি তাহলে এই নির্দেশিকার আওতার বাইরে? যদি না হয় তাহলে তাদের জন্য কি নিয়ম প্রযোজ্য?

    জনস্বার্থের কথা মাথায় রেখে এমন নির্দেশিকা জারি করা হলেও এর ফলে বেশ কিছু বিরূপ প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এপর্যন্ত মেলেনি।

    প্রসঙ্গত, ২০০৬ সালে ভবিষ্যতের ডাক্তার তৈরি ও সরকারি কলেজে ডাক্তারি করার জন্য যাতে আরও বেশি সংখ্যক ডাক্তারের আকৃষ্ট হন তার জন্যই প্রাইভেট প্র্যাক্টিসের অনুমতি দেওয়া হয়। এই বিষয়ে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেসের ডাক্তার ও নেতা মানস গুমটা জানান, ন্যাশনাল মেডিকেল কমিশন সরকারি ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস অ্যালাও করেছে। যাঁরা বাইরে প্রাকটিস করেন তারা নন প্র্যাকটিসিং পেও নেন না। এছাড়া অ্যাডমিশন ডে বা ওপিডি যেদিন থাকে সেদিন সাধারণ কেউ প্রাইভেট প্রাকটিস করেনও না।

    Click here to Read More
    Previous Article
    ‘জয় জওয়ান, জয় কিষাণ’, শ্রীলঙ্কার মাটিতে শতরানের পর ট্যাটু দেখিয়ে কি রাজনৈতিক বার্তা দিলেন জুরেল?
    Next Article
    ব্যাট হাতে ছন্দে নেই! মাথা গরম করে মারপিট করে বড় শাস্তি পেলেন যশস্বী জয়সওয়াল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment