Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেসির ইভেন্টে গিয়েছিলেন? ৩৩ হাজার দর্শকের টাকা ফেরাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পর এবার দর্শকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, অনুষ্ঠানে গিয়ে সমস্যায় পড়া প্রায় ৩৩ হাজার দর্শকের টিকিটের টাকা ফেরানোর চেষ্টা করছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।

    মেসির টিকিটের টাকা ফেরানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)

    জাতীয় ক্রীড়াদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, মেসিকে দেখতে অনেকেই ৪ হাজার, ৬ হাজার এমনকি ৮ হাজার টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। তাঁদের মধ্যে অনেক তরুণ সারা বছরের জমানো টাকা খরচ করেছিলেন। তাই কীভাবে সেই টাকা ফেরানো যায়, তা দেখছে সরকার। তবে পুরো প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

    এদিন বাংলার খেলাধুলা নিয়েও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ক্রীড়া দফতরের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম বছরে ১০০টি স্টেডিয়াম তৈরির লক্ষ্য রয়েছে। সেখানে ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও জিমের ব্যবস্থা থাকবে।

    পড়ে থাকা ক্রীড়া পরিকাঠামোও ফের চালু করার কথা জানান তিনি। শ্রী অরবিন্দ স্টেডিয়াম-সহ বিভিন্ন বন্ধ ক্রীড়া প্রতিষ্ঠান নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হবে। জাতীয় স্তরের বড় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে সাহায্য দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। জাতীয় ক্রীড়াদিবসে ১৪৫ জন কৃতী খেলোয়াড়কে সম্মান জানানো হয়। তাঁদের মোট ৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

    পদক জেতার আগেই সাহায্য

    শুভেন্দু (Suvendu Adhikari) জানান, পদক জেতার পর টাকা দেওয়ার বদলে খেলোয়াড়রা জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাওয়ার যোগ্যতা অর্জন করলেই তাঁদের সাহায্য করা হবে। এ ক্ষেত্রে হরিয়ানার মডেলের কথা বলেন তিনি। পুলিশ-সহ বিভিন্ন সরকারি ক্ষেত্রে স্পোর্টস কোটায় চাকরির সুযোগ বাড়ানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চালু হবে ‘অটল খেলরত্ন খেল সম্মান’।

    বাংলার ক্রীড়াক্ষেত্রে আগের সরকারের সময় অব্যবস্থার অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, অনেক খেলোয়াড়ের নিয়োগের ফাইল ২০১৫ সাল থেকে আটকে ছিল। সঠিক পরিকাঠামো ও সাহায্য না পাওয়ায় বাংলার খেলোয়াড়রা পিছিয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।

    CM Suvendu Adhikari's major message regarding repair of bad roads

    আরও পড়ুনঃ পাকা বাড়ি ছেড়ে ঝুপড়িতে বাবা-মা! অন্নপূর্ণার ভয়ে সেন্সাসে তথ্য গোপনের অভিযোগ

    এদিকে ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প থেকে বাংলার জন্য বড় অঙ্কের টাকা আনার পরিকল্পনাও রয়েছে। DPR তৈরি করে দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কেন্দ্রের কাছ থেকে ১০০০ কোটি টাকা পর্যন্ত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

    Click here to Read More
    Previous Article
    অন্ধকার প্রেক্ষাগৃহে উদ্দাম যৌনতা, একী কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
    Next Article
    নবান্নের বড় সিদ্ধান্ত! সপ্তাহে ২ দিন নির্দিষ্ট সময়ে মানুষের অভিযোগ শুনবেন সরকারি আধিকারিকেরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment