Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেসি-ইভেন্টের ফাইল খুলতেই চাঞ্চল্য, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR রুজু, ২২ হাজার টিকিট কালোবাজারির অভিযোগ

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ মেসি গোট ট্যুরকে (Messi Goat Tour) ঘিরে গত বছরের বিতর্ক নতুন করে সামনে এল। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশৃঙ্খলা, নিরাপত্তা ঘাটতি এবং টিকিট কালোবাজারির অভিযোগ তুলে এবার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতেই বিধাননগর দক্ষিণ থানায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    মেসি গোট ট্যুর (Messi Goat Tour) বিতর্ক

    শনিবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা নথিভুক্ত করা হয়। গত ১৭ মে বিধাননগর কমিশনারেটে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন মেসি গোট ট্যুরের (Messi Goat Tour) উদ্যোক্তা শতদ্রু দত্ত। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে এবং পরে এফআইআর রুজু করা হয়।

    অভিযোগে শতদ্রু দত্ত দাবি করেছেন, যুবভারতীতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারিতে বিক্রি করা হয়েছে। তাঁর আরও অভিযোগ, অনুমতি ছাড়াই প্রভাব খাটিয়ে মাঠে প্রবেশ করা হয়েছিল এবং লিওনেল মেসির কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থায় ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগও তোলা হয়েছে। অভিযোগপত্রে জুঁই বিশ্বাসের নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

    পুলিশ সূত্রে খবর, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩(৫), ৩০৮(২), ৩১৮(৪), ৩৫১(২) এবং ৬১(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে প্রতারণা, অপরাধমূলক ভয় দেখানো, চাঁদাবাজি এবং টিকিট কালোবাজারির মতো অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে একাধিক ধারা জামিন অযোগ্য বলেও জানা গিয়েছে।

    তদন্তের অংশ হিসেবে খুব শীঘ্রই অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই নিশীথ প্রামাণিক মেসি-কাণ্ডের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। সেই প্রেক্ষাপটে এই এফআইআরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    Satadru Dutta Breaks Silence on Messi Event Chaos

    আরও পড়ুনঃ হামলার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ, অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

    মামলা রুজুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে এফআইআর-এর কপি পোস্ট করেন শতদ্রু দ শাত্ত। পোস্টে তিনি লেখেন, ‘সত্যমেব জয়তে’। একই সঙ্গে তদন্তের অনুমতি ও সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপিকে প্রকাশ্যে ধন্যবাদ জানান তিনি। এখন এই মামলার (Messi Goat Tour) তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক এবং ক্রীড়া মহলের।

    Click here to Read More
    Previous Article
    ‘প্রথম পর্যায়ের টাকা…’, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    টলিউডে কারা কালো টাকা সাদা করছেন? নাম না করেই বড় ইঙ্গিত বিজেপি বিধায়ক হিরণের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment