Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেলেনি বকেয়া DA, এরই মধ্যে শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ স্পষ্ট গাইডলাইন থাকার পরও সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনির (Private tuition) অভিযোগ বারেবারে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে। এবার এই প্রবণতা ঠেকাতে জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) নোটিসের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ স্কুলশিক্ষা দপ্তরের। স্কুলে কর্মরত শিক্ষকরা (Teachers) কোনও ভাবেই প্রাইভেট টিউশন দিতে পারবেন না বলে স্পষ্ট জানাল স্কুলশিক্ষা দপ্তর।

    স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতায় কড়াকড়ি | Teachers

    ইতিমধ্যেই স্কুলশিক্ষা দপ্তর রাজ্যের ২৫টি শিক্ষা জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) বৃহস্পতিবার এই নির্দেশিকা পাঠিয়েছে। সেখানে স্পষ্ট করা হয়েছে নিয়ম ভেঙে কোনও শিক্ষকের বিরুদ্ধে গৃহশিক্ষকতার অভিযোগ উঠলে খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নিতে হবে। স্কুলের প্রধান শিক্ষক–শিক্ষিকাদের সেই সংক্রান্ত নির্দেশিকা ফরোয়ার্ড করেছেন ডিআইরা।

    প্রসঙ্গত, স্কুল শিক্ষকদের টিউশন নিয়ে বহুদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে গৃহ শিক্ষক সংগঠন। তাদের দাবি, আইন অমান্য করে স্কুলের শিক্ষকরা প্রাইভেটে টিউশন করলে তাদের পেট চালাতে সমস্যা হচ্ছে। তাই সরকারের নিয়ম মেনে তাদের জীবিকা নির্বাহ করতে যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হয় সেটা দেখা হোক।

    উল্লেখ্য, ‘শিক্ষার অধিকার আইন ২০০৯’–এ স্কুল–টিচারদের গৃহশিক্ষকতায় নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রাইভেট টিউশনির সঙ্গে যুক্ত রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের অভিযোগ, সরকারি নির্দেশিকা, এমনকি এই বিষয়ে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির নির্দেশ থাকা সত্ত্বেও সুরাহা হচ্ছে না।

    teachers(7)

    আরও পড়ুন: একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট? অন্নপূর্ণা যোজনার আগে যাচাই করুন কোথায় লিঙ্ক রয়েছে আধার

    বিকাশ ভবনের কর্তাদের মতে, স্কুলশিক্ষকদের প্রাইভেট টিউশন কিছুতেই মেনে নেওয়া হবে না। তবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য যদি আলাদা ভাবে কোনও ‘রেমেডিয়াল ক্লাস’এর ব্যবস্থা করা হয় স্কুল তরফে তাহলে সেখানে এই শিক্ষকরা পড়াতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    ৩ দিনের কড়া ডেডলাইন! কলকাতার নতুন মেয়র কে হচ্ছেন?
    Next Article
    একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট? অন্নপূর্ণা যোজনার আগে যাচাই করুন কোথায় লিঙ্ক রয়েছে আধার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment