Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মধ্যবিত্তের জন্য মাস শেষে মিলতে পারে সুখবর! পেট্রোল-ডিজেলের দাম কমার ইঙ্গিত?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেশ কিছুটা কমেছে (Fuel Price)। এর পিছনে রয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি সম্ভাবনা। যার ফলে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে এবার কি ভারতে পেট্রোল ও ডিজেলের দাম কমবে কিনা। নাকি সাধারণ মানুষকে এখনও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে।

    তেলের দাম কমেছে এবার নজর পেট্রোল-ডিজেলের দরে (Fuel Price)

    জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল বর্তমানে দেশের মানুষ জন। এখন নজর রাখছেন আন্তর্জাতি ক্রুড অয়েল মার্কেটের দিকে। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে সাধারণত দেশীয় বাজারে তার প্রভাব পড়ার আশা করা যায়। যেখানে বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দামে বেশ কিছুটা পতন দেখা গেল এখনো পর্যন্ত পেট্রোল অথবা ডিজেলের দামে কোন পরিবর্তন আনেনি সরকারি তেল সংস্থাগুলি (Fuel Price)।

     

    Fuel Price have dropped now all eyes are on petrol and diesel rates

    আরও পড়ুন: কার্ড হোল্ডারদের স্বস্তি দিতে রেশন ব্যবস্থায় আমূল বদল, জেনে নিন নতুন নিয়ম

    বুধবার সকালে স্ট্যান্ডার্ড ব্রেন্ট ক্রুডের দাম ০.৫৭ শতাংশ বা ০.৪৪ ডলার কমে ব্যারেল প্রতি ৭৬.৬৪ ডলারে নেমে আসে। একইভাবে WTI ক্রুডও ০.৬৬ শতাংশ কমে ৭২.৭৩ ডলার প্রতি ব্যারেলে লেনদেন হয়েছে।

    তবে সরকারি তেল সংস্থাগুলি ২৪ জুনও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি। ২৫ মে ২০২৬-এর পর থেকে জ্বালানির দামে আর কোনও সংশোধন হয়নি।

    উল্লেখ্য, মে মাসে মাত্র ১১ দিনের মধ্যে চারবার পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হয়েছিল। একইভাবে ডিজেলের দামও বেড়েছিল। এছাড়াও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আরও কিছুদিন নিম্নমুখী থাকে। পাশাপাশি আমেরিকা-ইরান শান্তি আলোচনা সফল হয়, তাহলে ভারতীয় বাজারে জ্বালানির দামের ওপর চাপ কিছুটা কমতে পারে (Fuel Price)।

    Click here to Read More
    Previous Article
    রেলযাত্রীদের মুখে হাসি, মেমু পরিষেবার সম্প্রসারণে জুড়ল বহরমপুর কোর্ট
    Next Article
    তৃণমূল আমলে ভুয়ো একাউন্টে কোটি কোটি টাকা! কোন প্রকল্পে কত লুট ? ফাঁস করলেন মুখ্যমন্ত্রী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment