Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মার্কিন হামলায় মৃত্যু ৩ ভারতীয় নাবিকের! হরমুজ-সহ উপসাগরীয় অঞ্চলে নাবিক নিরাপত্তায় বড় সিদ্ধান্ত দিল্লির

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: ইরানকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় ক্রমশ জটিল হয়ে উঠছে যুদ্ধ পরিস্থিতি। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের (India) উপরও। সম্প্রতি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে নয়াদিল্লিতে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারত সরকারের বন্দর, জাহাজ ও জলপরিবহন মন্ত্রক হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর সংলগ্ন সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যতরীগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলে নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কেন্দ্র।

    হরমুজ-সহ উপসাগরীয় অঞ্চলে নাবিক নিরাপত্তায় বড় সিদ্ধান্ত ভারতের (India)

    বন্দর, জাহাজ ও জলপরিবহন মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় নাবিকদের প্রয়োজনে দ্রুত সহায়তা পৌঁছে দিতে বিদেশমন্ত্রক, ভারতীয় নৌবাহিনী, বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস, উপকূলীয় প্রশাসন, জাহাজ পরিচালনাকারী সংস্থা এবং নাবিক কল্যাণ সংগঠনগুলির সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা হচ্ছে। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল বলেছেন, উপসাগরীয় অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিটি ভারতীয় নাবিকের নিরাপত্তা ও কল্যাণ রক্ষায় সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

    আরও পড়ুন: সই জালকাণ্ডে এবার মদন মিত্রের কাছে পৌঁছল CID-র নোটিস! কী জানালেন মমতার বিশ্বস্ত সঙ্গী?

    ঘটনার সূত্রপাত বুধবার, যখন ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমটি সেট্টেবেল্লো’ হামলার মুখে পড়ে। অভিযোগ, জাহাজটিকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে জাহাজে আগুন লেগে যায়। ওই জাহাজে মোট ২৮ জন নাবিক ছিলেন, তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়। হামলার পর জরুরি বার্তা পাঠানো হলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২১ জন ভারতীয় নাবিককে নিরাপদে সরিয়ে আনে। তবে তিন ভারতীয় নাবিক নিখোঁজ ছিলেন। পরে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত হয়। এর আগে চলতি সপ্তাহেই মাদাগাস্কারের পতাকাবাহী ‘এমটি মারিভেক্স’ নামের আরেকটি জাহাজেও হামলার ঘটনা ঘটেছিল। সেই জাহাজেও ২৪ জন ভারতীয় নাবিক থাকলেও তাঁরা অক্ষত ছিলেন।

    এই ঘটনার পর ভারতের বিদেশমন্ত্রকও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সময়ে ভারতীয় নাবিকদের জড়িয়ে একাধিক উদ্বেগজনক ঘটনা ঘটেছে এবং সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। তিনি জানান, ওমান উপকূলের কাছে হামলার ঘটনায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর জন্য ভারত গভীর শোক প্রকাশ করেছে এবং ঘটনার তীব্র নিন্দা করেছে। পাশাপাশি ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ভারতে নিযুক্ত মার্কিন কূটনৈতিক প্রতিনিধিকেও তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

    India took a big decision on the safety of sailors in the Gulf region, including Hormuz.

    আরও পড়ুন: রেঞ্জ ১৮০ কিমি, ৪৫০ কিমির গতি! শত্রুপক্ষের ঘুম উড়িয়ে ভারতীয় সেনা পেল শক্তিশালী ‘অগ্নিবেগ’

    ভারত (India) সরকার মনে করছে, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হওয়ায় সেখানে ধারাবাহিক হামলা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারে। তাই নিরাপত্তা জোরদারের পাশাপাশি কূটনৈতিক সমাধানের উপরও জোর দিচ্ছে নয়াদিল্লি। রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেন, ভারত বরাবরই সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহলকে উদ্যোগী হওয়ার আহ্বানও জানিয়েছে ভারত। তিন ভারতীয় নাবিকের মৃত্যু নতুন করে প্রমাণ করল, যুদ্ধের আগুন শুধু যুদ্ধরত দেশগুলিকেই নয়, বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ নাগরিকদের জীবনকেও বিপন্ন করে তুলছে।

    Click here to Read More
    Previous Article
    যেকোনো সময় গ্রেফতার হতে পারেন, আগাম জামিনের আশায় হাইকোর্টের দ্বারস্থ ইন্দ্রনীল সেন
    Next Article
    ইতিহাস বদলাতে চলেছেন রোহিত শর্মা, ভারতের জার্সি গায়ে শচীনও ছুঁতে পারেননি এমন মাইলফলক ছোঁবেন হিটম্যান!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment