Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘মাননীয়া, সামনের ৩ দিনের মধ্যে..,’ ভোটের মধ্যেই DA নিয়ে বিস্ফোরক সরকারি কর্মীরা

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটপর্ব মিটে গেলেও বাজেটে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য ৪% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির যে ঘোষণা করেছিল, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। যা নিয়ে ক্ষোভ জমেছে কর্মচারীমহলে। আদৌ সরকার ডিএ (DA) দেবে কী না সেই নিয়েও উঠছে প্রশ্ন। এরই মধ্যে মহার্ঘ ভাতা ইস্যুতে রাজ্য সরকারকে পরামর্শ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের।

    ডিএ না মেলায় ক্ষোভ সরকারি কর্মীদের | Dearness Allowance

    সমাজমাধ্যমে এই বিষয়ে মলয়বাবু পোস্ট করে লেখেন, ‘মাননীয়া, সামনের তিন দিনের মধ্যে আপনার যে কাজগুলি করা উচিৎ তার প্রথম টি, ৪% ডিএ’র Notification এবং তা এপ্রিল থেকে কার্যকর করার নির্দেশ জারি করা। ২} Grant-in-Aid কর্মীদের বকেয়া ডিএ’র নির্দেশ জারি করা সহ ৩} কেএমসি এলাকায় বসবাসকারি অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ’র ক্যালকুলেশন অর্থদপ্তর যাতে অবিলম্বে কার্যকর করে তা ব্যাঙ্ক গুলিতে পঠিয়ে দেয় তার ব্যাবস্থা করা।’

    উল্লেখ্য, ফেব্রুয়ারী মাসে বাজেটে ৪ শতাংশ দেওয়ার কথা বিধানসভায় দাঁড়িয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন। বলা হয়েছিল এপ্রিল থেকে ৪% ডিএ দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত সেই সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়নি। এপ্রিল মাসেও ৪% ডিএ বাদেই মাইনে পেয়েছেন সরকারি কর্মচারীরা।

    বর্তমানে ১৮% হারেই ডিএ মিলছে। বর্ধিত ভাতা ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছিল। তবে এখনও ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। ভোটের আগে একাধিকবার ডিএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আশ্বাস দেন, চলতি মাসেই মাইনের সঙ্গে ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

    Dearness Allowance

    আরও পড়ুন: গণনার আগে তৃণমূলকে বড় ধাক্কা! কমিশনের সিদ্ধান্তেই সিলমোহর সুপ্রিম কোর্টের

    মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, “ইতিমধ্যেই ২৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে। নতুন করে ঘোষণা করা ৪ শতাংশ ডিএ এপ্রিল মাসের বেতনের সঙ্গেই সরকারি কর্মীরা পাবেন। আমি যা কথা দিই, তা রাখি।” তবে এখনও তা না মেলায় ক্ষুব্ধ সরকারি কর্মীরা। পাশাপাশি Grant-in-Aid কর্মীদের বকেয়া ডিএ-ও মেলেনি এখনও। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে কর্মচারীমহলে।

    Click here to Read More
    Previous Article
    ISC তে দেশের প্রথম অনুস্কার বাড়িতে এক সাথে সুজন চক্রবর্তী এবং অর্জুন সিং
    Next Article
    বৈভবকে আউট করে ‘উদ্দাম সেলিব্রেশন’-এর জের! BCCI-র কড়া শাস্তির সম্মুখীন কাইল জেমিসন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment