Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের বিনামূল্যে টিউশন! এমপি শিক্ষা মিশনে আবেদন থেকে যোগ্যতা সব জানুন

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পড়াশোনার পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অনটন। অভাবের জেরে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন অনেকে। এই বিষয়টি বন্ধ করার লক্ষ্যে চালু হয়েছে এমপি শিক্ষা মিশন (MP Shiksha Mission)। ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন। সম্প্রতি সেই ফর্ম নিজের সমাজমাধ্যমে শেয়ার করেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।

    এমপি শিক্ষা মিশনের আবেদন থেকে যোগ্যতা জানুন | (MP Shiksha Mission)

    গত বছরের অক্টোবর মাসে এই উদ্যোগ নিয়েছিলেন কাকলি। মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ দিতে ও তাঁদের ভবিষ্যৎ গঠনে সাহায্য করতে এমপি শিক্ষা মিশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দুঃস্থ পরিবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের বিনামূল্যে টিউশন দেওয়া হয়।

    আরও পড়ুনঃ জারি হয়নি পে কমিশনের বিজ্ঞপ্তি, ২০% DA-তেও অখুশি! ফের পথে নামার ডাক সরকারি কর্মীদের

    জানা গিয়েছে, পরিকল্পনা অনুসারে প্রত্যেক রবিবার করে বারাসাত গভর্নমেন্ট কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য বিশেষ ক্লাসের বন্দোবস্ত করা হয়। সেখানে তাঁদের ক্লাস নেবেন বিশেষজ্ঞ শিক্ষকরা।

    এমপি শিক্ষা মিশনের লক্ষ্য হল, অর্থনৈতিক ও সামাজিক কারণে পিছিয়ে পড়া পড়ুয়ারা যাতে টাকার অভাবে কোনও ভাল সুযোগ থেকে বঞ্চিত না হয় ও শিক্ষা ক্ষেত্রে আরও ভাল ফলাফল করতে পারে তা সুনিশ্চিত করা। সেই কারণেই এই উদ্যোগের মাধ্যমে দুঃস্থ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের মাধ্যমে বিনামূল্যে টিউশনের বন্দোবস্ত করা হয়েছে।

    এমপি শিক্ষা মিশনে কীভাবে আবেদন করতে হবে?

    সম্প্রতি এমপি শিক্ষা মিশনের রেজিস্ট্রেশন ফর্ম নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছেন কাকলি। জানা গিয়েছে, সেখান থেকে এই ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে জমা দিতে হবে। সেখানে আবেদনকারী পড়ুয়ার পড়াশোনা সংক্রান্ত তথ্য, রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যের পাশাপাশি কোন কোন বিষয়ে টিউশন দরকার তা জানাতে হবে।

    MP Shiksha Mission

    অর্থের অভাবের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হন বহু পড়ুয়া। অনেকের আবার প্রাইভেট টিউশন পড়ার সামর্থ্য থাকে না। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সেইসব ছাত্রছাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এমপি শিক্ষা মিশন। এর মাধ্যমে বিশেষজ্ঞদের থেকে ফ্রি টিউশন পাবেন তাঁরা।

    Click here to Read More
    Previous Article
    আগুনে বিপর্যস্ত হলদিয়া, ব্যাহত ট্রেন চলাচল! কোন ট্রেনগুলি বাতিল হল?
    Next Article
    অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা! বুধে বড় চমক রাজ্যের মহিলাদের জন্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment