Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লক্ষ্মীর ভাণ্ডার পেলেও মিলবে না ৩০০০! কাদের নাম বাদ যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে? দেখে নিন

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ যেমন কথা তেমন কাজ। পয়লা জুন থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সম্প্রতি এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর। কারা কারা পাবেন ভাতা? কারা বাদ যাবেন? সবটাই স্পষ্ট করা হয়েছে।

    কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার? Annapurna Bhandar

    রাজ্য সরকার তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর এবং সামাজিকভাবে শক্তিশালী করে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩০০০ করে আর্থিক সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) পাঠানো হবে। আগামী ১ জুন ২০২৬ থেকে কার্যকর হবে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা। তবে রয়েছে বেশ কিছু শর্ত।

    সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। সরকারি চাকরি থাকলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। আয়করদাতা হলে এই টাকা মিলবে না।

    আরও পড়ুন: ‘এরা বিধায়ক ছিলেন,কেউ ভয়ে হয়তো অভিযোগ করেননি’, অদিতি-দেবরাজ মামলায় যা বলল হাইকোর্ট

    যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের সকলেরই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তবে মৃত ব্যক্তি বা এলাকা বদল করেছেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে।

    Annapurna Bhandar Money Transfer Rule Changed

    এই প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রত্যেক মহিলা ও শিশুর উত্তরণের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। মাসে ৩০০০ টাকা। সেই প্রতিশ্রুতি পূরণ করা হল।’

    Click here to Read More
    Previous Article
    রাজ্যের সব মাদ্রাসায় বাধ্যতামূলক করা হল 'বন্দে মাতরম', নির্দেশ মাদ্রাসা শিক্ষা দপ্তরের
    Next Article
    মহেশতলায় গ্রেপ্তার ২ যুব তৃণমূল নেতা! ভোট পরবর্তী হিংসা-খু*নের চেষ্টার অভিযোগ | Maheshtala News

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment