Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লজ্জার নতুন রেকর্ড ভারতীয় দলের! জয়ের নয়, হারের রেকর্ড ভাঙছে গম্ভীর-শ্রেয়স জুটি

    2 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পরপর ম্যাচ হেরে চূড়ান্ত চাপে পড়ে গিয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে জয়ের মুখ দেখেনি মেন ইন ব্লুজ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ভারতীয় দল। কিন্তু অফফর্মের অজুহাত দেখিয়ে তাকে দল থেকে বাদ দেয় বিসিসিআই (BCCI)। তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পান শ্রেয়স আইয়ার। কিন্তু তাকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে আশা ছিল, তার সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটে চলেছে আপাতত।

    টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আর পর থেকে জয়ের দেখা পায়নি ভারতীয় দল। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর মিলিয়ে মোট ৫ টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। এর মধ্যে ইংল্যান্ডের মটিতে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। তা বাদে চারটি ম্যাচেই প্রতিপক্ষের কাছে হারের মুখ দেখতে হয়েছে দলকে।

    এর ফলে এক অনভিপ্রেত রেকর্ডের মালিক হয়ে উঠেছেন মুম্বাইয়ের এই তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে কম সময়ের মধ্যে চারটি ম্যাচ হারার লজ্জাজনক রেকর্ডটি এতদিন বিরাট কোহলির নামের সাথে যুক্ত ছিল। ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম ৯ ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচ হেরেছিলেন বিরাট। কিন্তু মাত্র পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরে ক্যাপ্টেন কোহলিকে ওই লজ্জাজনক রেকর্ডের হাত থেকে মুক্তি দিলেন তিনি।

    আরও পড়ুন: পিছিয়ে পড়লেন বিরাট কোহলি! গম্ভীরের পছন্দের ক্রিকেটারের কাছে খোয়াতে হলো বড় রেকর্ডের মালিকানা

    গৌতম গম্ভীরের প্ৰিয়পাত্র হিসেবে দলে এসেছিলেন শ্রেয়স। কিন্তু এই পাঁচটি ম্যাচের মধ্যে ব্যাট হাতে কেবলমাত্র একবার জ্বলে উঠতে পেরেছিলেন শ্রেয়স। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিতে তিনি দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেও বৃষ্টির কারণে সেই ম্যাচটি ভেস্তে যায়।

    আরও পড়ুন: ধোনি বা রোহিতও পারেননি, এমন কাজ করে দেখালেন অধিনায়ক শ্রেয়স! ভরসা ফিরলো ভারতীয় দলের

    দলের এই শোচনীয় অবস্থার পরেও শ্রেয়স আইয়ারের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সরাসরি জানিয়ে দিয়েছেন যে মাত্র চারটি ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে দলে কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভবনা নেই। কিন্তু ভারতীয় দলকে নিজেদের সমস্যার সমাধানগুলি দ্রুত খুঁজে বার করতে হবে। নয়তো টানা দুটি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জার রেকর্ডের মুখোমুখি দাঁড়াতে হবে ভারতকে।

     

    Click here to Read More
    Previous Article
    Upasona Choudhury: তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরীর উপর হামলার অভিযোগ
    Next Article
    দিদি নাম্বার ওয়ান থেকে বাদ পড়ে কত লোকসান হলো রচনার !

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment