Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘লজ্জা করছে না? সব মনে রাখা হবে’, দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ নিয়ে মুখ খুললেন অরিজিৎ সিং

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজনৈতিক বিতর্ক থেকে সাধারণত নিজেকে দূরেই রাখেন অরিজিৎ সিং (Arijit Singh)। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুতে তাঁর অবস্থান বারবার সামনে এসেছে। এবার দিল্লিতে নিট ইউজি আন্দোলন ঘিরে পুলিশি পদক্ষেপের ঘটনায় নীরব থাকলেন না জনপ্রিয় এই গায়ক। ছাত্র-ছাত্রীদের উপর বলপ্রয়োগের অভিযোগ সামনে আসতেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন তিনি। তাঁর পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

    নিজের পোস্টে কী লিখলেন অরিজিৎ সিং (Arijit Singh) ?

    উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে সোমবার ‘ককরোচ জনতা পার্টি’-র উদ্যোগে আয়োজিত ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেন বহু পরীক্ষার্থী ও আন্দোলনকারী। নিট ইউজি পরীক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে নামেন তাঁরা। কর্মসূচি চলাকালীন এক পর্যায়ে পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে বলে অভিযোগ। সংঘর্ষের জেরে বহু ছাত্র-ছাত্রী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

    এই ঘটনার পর রাজনৈতিক মহলের পাশাপাশি বিনোদন জগতের একাধিক পরিচিত মুখও প্রতিক্রিয়া জানিয়েছেন। পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেতা রীতেশ দেশমুখ, অভিনেত্রী শাবানা আজমির পর এবার অরিজিৎ সিংও নিজের মত প্রকাশ করেন।

    অরিজিৎ নিজের ব্যক্তিগত সমাজমাধ্যম অ্যাকাউন্টে দিল্লির ঘটনা নিয়ে পোস্ট করে লেখেন, “এবার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি একবারও লজ্জা করছে না? আর নেতা-মন্ত্রীদের বলছি, কী চলছে এগুলো? আপনারা কি সত্যিই নিজেদের ঈশ্বর বলে ভাবতে শুরু করেছেন? সব কিছুর হিসাব মানুষ মনে রাখবে। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র স্থায়ী সত্য হল পরিবর্তন। হর হর মহাদেব।” পোস্টটি সামনে আসার পর অল্প সময়ের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

    Arijit Singh opens up about student protests in Delhi

    আরও পড়ুন : বিদ্যুৎ চুরি আটকাতে ‘বিদ্যুৎ প্রহরী’! নতুন অ্যাপ আনল রাজ্য, ব্যবহারের পদ্ধতি জানুন

    প্রসঙ্গত, দিল্লিতে আন্দোলনের আবহ এখনও পুরোপুরি থামেনি। মঙ্গলবারও বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। পুলিশি কড়াকড়ি সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিজেপি-র প্রতিনিধিরা। এই আন্দোলনকে ঘিরে নিট ইউজি বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ‘৬ মাসের DA দিল না, আমি ক্লিয়ার করে এসেছিলাম..,’ মহার্ঘ ভাতা নিয়ে বড় দাবি মমতার
    Next Article
    Priyanka Adhikari: 'মমতার দেখানো পথেই এগিয়ে যাব' প্রিয়াঙ্কা অধিকারী | 21 July

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment