Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কত নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন বৈভব সূর্যবংশী! জবাব দিয়ে দিলো BCCI

    1 month ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিজের দেশের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখেন প্রতিটি ক্রীড়াবিদের। কিন্তু সেই স্বপ্ন মাত্র ১৫ বছর বয়সেই বাস্তবায়িত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে (Indian Cricket Team) ডাক পেয়েছেন তিনি। গতকাল গোটা দলের সাথে তিনি যোগ দিয়েছেন এবং আয়ারল‍্যান্ডের বিমান ধরেছেন। এত কম বয়সে ভারতীয় দলে ডাক পেয়ে বৈভব আবেগে আপ্লুত হয়ে পড়েন।

    খুব কম সময়ের মধ্যেই ক্রিকেট বিশ্বে বৈভব নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। অনূর্ধ্ব-১৯ দল, আইপিএল এবং ভারতীয় ‘এ’ দলের জার্সি গায়ে খেলার সময় তিনি যে নির্ভীক ও বিধ্বংসী ফর্মের পরিচয় দিয়েছেন তা অতি বড় তারকারা নিজেদের কেরিয়ারের সেরা সময়েও দেখাতে পারেননি।

    বৈভব প্রথমবারের মতো ভারতীয় দলে যোগ দিয়ে নিজের জার্সিটি হাতে পাওয়ার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিসিসিআই একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে হোটেলের এক কর্মী ও ভারতীয় দলের এক সদস্য বৈভবের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। বৈভব ঘর থেকে বেরিয়ে প্রথমেই ভারতীয় দলের ওই সদস্যের পা ছুঁয়ে প্রণাম করেন; এরপর তাঁকে জার্সির বাক্সটি হস্তান্তর করা হয়। বৈভব জার্সিটি বার করে কিছুক্ষনের জন্য একদৃষ্টিতে সেটি দেখতে থাকে। তখনই দেখা যায় যে জার্সিটিতে শোভা পাচ্ছে ‘3’ সংখ্যাটি।

    আরও পড়ুন: শচীনের ক্লাবে প্রবেশ করলেন রোহিত! ২০২৭ বিশ্বকাপের আগে বড় ভরসা পেলো ভারত

    ভারতের জার্সি হাতে পাওয়ার পর বৈভব মন্তব্য করেছেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যে জন্য প্রথমদিন ব্যাট হাতে তুলে নিয়েছিলাম আর অনুশীলনের জন্য মাঠে গিয়েছিলাম, সেই স্বপ্ন আজ পূরণ হলো। সেই যাত্রার সবচেয়ে বড় ধাপটি আজ সম্পন্ন হলো। সত্যি বলতে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।”

    আরও পড়ুন: কোহলিকে নিয়ে ভালো খবর ভেসে এলো BCCI-এর অন্দরমহল থেকে! স্বস্তিতে ভারতীয় দলের ভক্তরা….

    কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে বৈভব হয়ে উঠতে চলেছেন ভারতের জার্সির গায়ে মাঠে নামা সবচেয়ে তরুণ ক্রিকেটার। আর এই বিশেষ লক্ষ্য ছুঁয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বৈভব। রাজস্থান রয়েলসের জার্সি এবং ভারতের হয়ে বিভিন্ন বয়স ভিত্তিক দলের ব্যাট হাতে তাণ্ডব করা বৈভবের মুখে দেখা গিয়েছে একটি সুখী বালকের হাসি।

    Click here to Read More
    Previous Article
    Naushad Siddiqui: বন্ধ হয়ে যাবে সমস্ত মাদ্রাসা! গর্জে উঠলেন নওশাদ সিদ্দিকী | Madrasa
    Next Article
    অবশেষে বাংলায় সক্রিয় বর্ষা! আজ কোন কোন জেলায় জারি সতর্কতা? দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment