Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কৃষকদের জন্য বড় স্বস্তি! ধান ক্রয়ে এমএসপি-র সঙ্গে বাড়তি ২০০ টাকা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার কৃষকদের জন্য রয়েছে সুখবর। কারণ প্রতি কুইন্টাল ধানের (Paddy) ন্যূনতম সহায়তা মূল্যের ওপর মিলবে অতিরিক্ত ২০০ টাকা। এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। নভেম্বর থেকে নতুন খরিফ মরশুমে চাষীদের থেকে এই নয়া সিদ্ধান্ত কার্যকর হবে।

    ধান বিক্রিতে বাড়তি ২০০ টাকা কৃষকদের স্বস্তি (Paddy)

    এর ফলে সরকারের কাছে ধান বেচতে চাষিদের আগ্রহ বাড়বে। আশা করছে রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট মহল। জুন থেকে চলতি মরশুমের দ্বিতীয় পর্বে আরো ২ লক্ষ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু মাসকয়েক পরে দামবৃদ্ধির আশায় মজুত ধান চাষিরা এখন ধরে রাখছেন (Paddy)।

     Paddy sales farmers relieved by extra 200 taka

    আরও পড়ুন: লাউপাতার গন্ধে বাড়বে স্বাদ কয়েকগুণ! অল্প উপকরণে বানান সুস্বাদু মুসুর ডালের পাতুরি

    ফলে সরকারি উদ্যোগে ধান ক্রয়ের পরিমাণ নতুন করে বাড়েনি। বেঙ্গল রাইস মিল ওনারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল শনিবার নবান্নে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে এক বৈঠক করে। সেখানে আগামী মরশুমে রাজ্যে সরকারি উদ্যোগে আরো বেশি পরিমাণ ধান কেনার জন্য ‘ওড়িশা মডেল’ অনুসরণ করার অনুরোধ জানিয়েছে তারা।

    কেন্দ্রীয় সরকার ২০২৬-২৭ খরিফ মরশুমে সাধারণ ধানের এমএসপি কুইন্টালে ৭২ টাকা বাড়িয়ে ২,৪৪১ টাকা করেছে। রাজ্য সরকার তার উপর দেবে আরো ২০০ টাকা। রাজ্য ঘোষণা করেছে, পর্যায়ক্রমে দাম আরো বাড়িয়ে ৩,১০০ টাকায় নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য (Paddy)।

    Click here to Read More
    Previous Article
    গ্রান্ট-ইন-এইডদের বকেয়া DA, DR কবে মিলবে? সমাজমাধ্যমে বড় বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের
    Next Article
    আকাশ-পাতাল তফাৎ! লক্ষ্মীর ভাণ্ডারের থেকে অন্নপূর্ণা যোজনা কতটা আলাদা জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment