Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কোন রুটে দৌড়বে, কত হবে টিকিটের দাম? দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ঘিরে বাড়ছে আগ্রহ

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের বঙ্গবাসীর জন্য রয়েছে সুখবর। কারণ বাংলা পেতে পারে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন (Indian Railways)। হাওড়া থেকে দিল্লী রুটে বন্দেভারত স্লিপার চালানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে রেল। পাশাপাশি ভারতীয় রেলের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ঘটনাটি ভারতের রেল প্রযুক্তি এবং উৎপাদন সক্ষমতা দ্রুত অগ্রগতি প্রমাণ দেয়।

    পুজোর আগে বন্দে ভারত স্লিপার নিয়ে বড় আপডেট (Indian Railways)

    প্রসঙ্গত দেশের মধ্যে প্রথম স্লিপার বন্ধ ভারত এক্সপ্রেস ট্রেনটি পেয়েছে বাংলা। নতুন বছরের শুরুতেই হাওড়া ও গুয়াহাটির মধ্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু করেছিলেন প্রধানমন্ত্রী (Indian Railways)।

    Indian Railways major update on vande bharat sleeper ahead of puja

    আরও পড়ুন: ফ্রিজ থেকে বেরোচ্ছে তীব্র বাজে গন্ধ? সহজ কয়েকটি টোটকাতেই হবে কাজ

    এই ট্রেনে নিয়মিত পরিষেবা শুরু হওয়ার আগে, দিল্লি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের গতি নিরাপত্তা ও সামগ্রিক কার্যকারিতা যাচাই করার জন্য পরীক্ষা করা হয়। পাশাপাশি দিল্লি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের পরীক্ষামূলক চলাচল সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল।

    এছাড়াও প্রতিবেদন অনুযায়ী, হাওড়ায় পৌঁছনোর আগে ট্রেনটি কানপুর, মির্জাপুর, দীন দয়াল উপাধ্যায় জংশন, আরা, পাটনা, ঝাঝা, জসিডিহ, আসানসোল এবং বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর উপর দিয়ে যাবে। আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা চালু হবে, যা এই ব্যস্ত রুটে যাত্রীদের যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত ও দ্রুততর করে তুলবে।

    দিল্লি-হাওড়া রুটে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হল প্রিমিয়াম পরিষেবা, যেমন হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। এগুলি প্রায় ১৬-১৭ ঘণ্টায় যাত্রা সম্পন্ন করে। আরেকটি দ্রুতগতির বিকল্প হল দুরন্ত এক্সপ্রেস, যার সময়সূচি অনুযায়ী গন্তব্যে পৌঁছতে প্রায় ১৭-১৮ ঘণ্টা সময় লাগে। তবে পরীক্ষামূলক চলাচল সফল হলে হাওড়া-নয়াদিল্লি হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেস মাত্র ১৫ ঘণ্টায় এই যাত্রা সম্পন্ন করবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    কারা রয়েছে পর্দার আড়ালে? বিধানসভায় দাঁড়িয়ে তদন্ত চাইলেন কুণাল ঘোষ
    Next Article
    সামনে এলো অবিশ্বাস্য পরিসংখ্যান! হিসেব মিলিয়ে ভিনিসিয়সের কারণেই আবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment