Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১০ দিনে জোড়া হামলায় কাঁপছে কাশ্মীর, কুলগামে ২ শ্রমিক খুন; TRF-এর দায় স্বীকার

    52 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীরে ফের জঙ্গি হানায় (Kashmir Terror Attack) প্রাণ গেল দুই ভিনরাজ্যের শ্রমিকের। নিহতরা দু’জনেই ছত্তীসগঢ়ের বাসিন্দা। ঘটনার পর উপত্যকাজুড়ে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। এদিকে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। জানা গেছে, কাজের জন্য কুলগামের কেল্লাম এলাকার একটি ইটভাটায় ছিলেন ওই শ্রমিকরা। সন্ধ্যার পর আচমকাই সেখানে ঢুকে পড়ে সশস্ত্র জঙ্গিদের একটি দল। কোনওরকম সতর্কতা ছাড়াই শ্রমিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়।

    কাশ্মীরে জঙ্গি হানায় (Kashmir Terror Attack) প্রাণ হারাল দুজন

    জঙ্গি হানায় ঘটনাস্থলেই প্রাণ হারান দীপক নামে এক শ্রমিক। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ভূপিন্দর কুমারকে দ্রুত অনন্তনাগ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর মৃত্যু হয়। হামলার পরপরই সেনা, পুলিশ ও অন্যান্য বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। সম্ভাব্য পালানোর রুটে নজরদারি বাড়ানোর পাশাপাশি আশপাশের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীদের লক্ষ্য, হামলাকারীদের পাশাপাশি তাদের স্থানীয় সহযোগীদেরও দ্রুত চিহ্নিত করা।

    ঘটনার জেরে প্রশাসনিক স্তরেও তৎপরতা বেড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা সামাজিক মাধ্যম ‘এক্স’-এ লেখেন, “জম্মু ও কাশ্মীর পুলিশ ও যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে। দোষীদের বরদাস্ত করা হবে না। নিহতের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সমগ্র দেশ ও জম্মু ও কাশ্মীর প্রশাসন শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে।”

    প্রসঙ্গত, এই হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই মনে করছে নিরাপত্তা মহল। মাত্র কয়েকদিন আগেই, ২২ জুলাই, অনন্তনাগের লালচকে দিনের আলোয় গুলি করে হত্যা করা হয় আইআর তৃতীয় ব্যাটালিয়নের হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশিকে। তিনি অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেই ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই আবারও রক্ত ঝরল দক্ষিণ কাশ্মীরে।

    উল্লেখ্য, এবার জঙ্গিদের নিশানায় পড়লেন ভিনরাজ্য থেকে কাজের খোঁজে আসা নিরীহ শ্রমিকরা। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আতঙ্ক ছড়ানো এবং উপত্যকার স্বাভাবিক পরিস্থিতিকে অস্থির করে তোলাই জঙ্গিদের মূল উদ্দেশ্য।সাধারণ মানুষ, ভিনরাজ্যের শ্রমিক এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপত্যকাজুড়ে নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

    2 workers killed in Kashmir terror attack

    আরও পড়ুন : পুজোর আগেই পার্কিং ব্যবস্থায় আসছে বড় বদল! নিয়ম ভাঙলে গুনতে হবে জরিমানা, ঘোষণা অগ্নিমিত্রার

    এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জম্বু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “আইনশৃঙ্খলা ভঙ্গকারী ও নিরীহ মানুষের রক্ত ঝরানো এই কাজের কোনও ক্ষমা নেই।” প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোষীদের খুঁজে বের না করা পর্যন্ত অভিযান থামানো হবে না।

    Click here to Read More
    Previous Article
    কম খরচে ঘরে ঘরে পৌঁছবে আলো! সুন্দরবনের আঁধার ঘোচাতে মাস্টারস্ট্রোক রেখা পাত্রের
    Next Article
    পুজোর আগেই পার্কিং ব্যবস্থায় আসছে বড় বদল! নিয়ম ভাঙলে গুনতে হবে জরিমানা, ঘোষণা অগ্নিমিত্রার

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment