Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতীয় দলে সুযোগ পাবেন না বৈভব সূর্যবংশী! মন্তব্য প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারের

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ (2027 ODI World Cup) নিয়ে বড় মন্তব্য করেছেন ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে খেলা প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আগামী বছর নামিবিয়া, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার ১২ টি স্টেডিয়ামে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। কিন্তু অশ্বিন মনে করেন যে সেই বিশ্বকাপের দলে তরুণ বিষয় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) জায়গা পেতে পারেন না।

    ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর ইংল্যান্ড সফরে ব্যর্থ হলেও জিম্বাবোয়ে সফরে নিজের পরিচিত মেজাজে ব্যাটিং করেছেন বৈভব। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কারও জিতেছেন তিনি। ফারুখ ইঞ্জিনিয়ারের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা তাকে ভারতের ওডিআই দলের সুযোগ দেওয়ার জন্য দাবিও তুলেছে।

    কিন্তু সেই ধারণার সঙ্গে একমত নন ভারতকে দুটি আইসিসি ট্রফি জেতানো স্পিনার রবি অশ্বিন। তিনি মনে করেন যে ওডিআই বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামার জন্য এখনো যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেননি এই তরুণ ভারতীয় ব্যাটার। তার পাশাপাশি আরও অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই মনে করেন যে আপাতত শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটেই সুযোগ পাওয়া উচিত বৈভবের। ধীরে ধীরে আরও অভিজ্ঞতা সঞ্চয় করে তারপর ওডিআই এবং শেষে টেস্ট ফরম্যাটে সুযোগ পাবেন তিনি।

    আরও পড়ুন: এবার পাকিস্তান থেকে উড়ে এলো উপদেশ! কোহলি ও রোহিত প্রসঙ্গে কি করবেন গম্ভীর?

    তবে ভারতীয় সিনিয়র দলে না হলেও ভারতীয় ‘এ’ দলের জার্সিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে বৈভব নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন একাধিকবার। এছাড়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ৫০ ওভারের ফরম্যাটে তিনি কার্যত একার হাতেই ভারতকে ফাইনাল জিতিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত হয়তো অশ্বিনের চিন্তাভাবনাকে সঠিক প্রমাণিত করে এই ফরম্যাটে সূর্যবংশীকে নিয়ে ধীরে চলো নীতিই অবলম্বন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

    আরও পড়ুন: সুখবর পেলেন শুভমান গিল! তরুণ ক্যাপ্টেনের অধীনে বিদেশের মাটিতে ৬০ বছর পুরোনো রেকর্ড ভাঙবে?

    অশ্বিনের পছন্দের ভারতীয় স্কোয়াড:
    শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, ভুবনেশ্বর কুমার

     

    Click here to Read More
    Previous Article
    ‘মিড-ডে-মিলের কোনো রাঁধুনির কাজ যাবে না’, ইসকনের অনুষ্ঠান মঞ্চ থেকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    আবাস যোজনায় পাকা বাড়ি চান?১৫ অগস্টের আগে করুন এই কাজ!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment