Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০২৫ এর আগে ভারতে এলেই হবে! ৫৯৬৬ জনকে নাগরিকত্ব প্রদান করে বড় বার্তা শুভেন্দুর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ক্ষমতার রদবদলের পর কেটেছে মাত্র ১১ সপ্তাহ। এরই মধ্যে ভোটের আগে দেওয়া একেরপর এক প্রতিশ্রুতি পূরণের উদ্দেশ্যে কাজ করে চলেছে বিজেপি সরকার (BJP West Bengal)। একাধিক জনকল্যাণ মূলক কর্মসূচি থেকে প্রকল্প ঘোষণা করা হয়েছে। আর এবার নতুন মাসের প্রথম দিন ১লা আগস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) নাগরিকত্বের শংসাপত্র (Citizenship Certificate) তুলে দিলেন হাজারও মানুষের হাতে।

    ৫৯৬৬ জনকে নাগরিকত্বের শংসাপত্র দিলেন শুভেন্দু অধিকারী

    এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তর ২৪ পরগণার বাসিন্দাদের মধ্যে যারা CAA-এর জেরে নাগরিকত্ব পাননি তাদের নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হল নিউটাউন কনভেনশন সেন্টারে। প্রায় ৩০০ জন মতুয়া সম্প্রদায়ের লোকেরা এই শংসাপত্র পেয়েছেন বলে জানা যাচ্ছে। এরপরেই অবশ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন শুভেন্দু। সাফ জানান, ‘নাগরিকত্ব কাড়তে বা নিয়ে নিতে নয়, দেওয়ার জন্যই সিএএ আইন। CAA লাগু হওয়ার পর থেকে মোট ২,৩০,৬০৫ টি আবেদন জমা পড়েছে। যার মধ্যে ৫৯৬৬কে নাগরিকত্বের প্রমাণ দেওয়া হয়েছে বিগত এগারো সপ্তাহের মধ্যে।

    অনুষ্ঠান মঞ্চ থেকে শুভেন্দু জানান, ‘যারা এখনও আবেদন করেননি আবেদন করুন। যারা ২০১৪ সালের পর এসেছে তাদের জন্য একদি আলাদা নির্দেশিকা জারি করেছে ভারত সরকার। অর্থাৎ ১ লা সেপ্টেম্বর ২০২৫ আরও একটি নির্দেশিকা জারি হয়েছিল। সেখানে জানানো হয়েছিল, যে সমস্ত লোকেরা ৩১শে ডিসেম্বর ২০২৪ এর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন নিজের প্রাণ বাঁচাতে ও ধর্মরক্ষার্থে তাদের উপর কোনো কেস করা হবে না। এমনকি পুলিশও তাদের কোনোপ্রকার হেনস্থা করবে না’।

    আরও পড়ুনঃ কোনো ছাড় নেই! বহুতল নির্মাণে স্টপ-ওয়ার্ক বহাল রাখল কলকাতা পুরসভা

    এখানেই শেষ নয়, তিনি আরও জানান, যদি কেউ CAA এর প্রিভিউয়ের জন্য জেলে থাকেন তাহলে সরকার তাদের ছাড়ার ব্যবস্থা করবে। যারা উল্লিখিত সময়ের মধ্যে ভারতে এসেছেন তাদের জন্য আরও সহজতর পক্রিয়া তৈরি করা হবে। এরপর তাদের নাম ভোটার তালিকায় সামিল করা হবে। এর জন্য আগামী ছয় মাসের সময়। প্রয়োজন এর মধ্যেই CAA এর সমস্ত কাজ মিটে যাবে বলে আশা করা হচ্ছে।

    নাম তোলার প্রসঙ্গে শুভেন্দু বলেন, আগের সরকার CAA এর বিরোধিতা করেছিল। কিন্তু কোথাও লেখা নেই যে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। যে সমস্ত সংখ্যালঘুরা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

    প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগণার যে ৩০০ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে তার মধ্যে ১২০ জন বনগাঁ, বারাসাত ও বসিরহাট থেকে ৬০ কিমি দূরের বাসিন্দা। বনগাঁর এক বাসিন্দার মতে, আমরা বেশ চিন্তিত ছিলাম আমাদের আবেদন মঞ্জুর হবে কি না সেই নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর নাগরিকত্বের শংসাপত্র পেয়ে অনেকটা স্বস্তি পেলাম।

    Click here to Read More
    Previous Article
    এ বার তৃণমূল ছাড়ছেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী? নাম সামনে আসতেই তোলপাড়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment