Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পদ্মার ইলিশের সঙ্গে দিতে পারে টেক্কা, দ্রুত ইলিশ কমছে এপার বাংলার এই নদীতে

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : বর্ষাকাল আসলেই মনটা ‘ইলিশ ইলিশ’ করে ওঠে বাঙালির। বাইরে বৃষ্টির সঙ্গে খাবারের পাতে ইলিশ (Hilsa Fish) পড়লে মন আপনা থেকেই খুশি হয়ে ওঠে। স্বাদে গন্ধে যেকোনো মাছকেই টেক্কা দিতে পারবে ইলিশ। আর ইলিশের ক্ষেত্রে গঙ্গা ও পদ্মা নদীর ইলিশের জনপ্রিয়তাই আলাদা। এখন অবশ্য পদ্মায় ইলিশ পাওয়াই যায় না।

    পদ্মার ইলিশকে (Hilsa Fish) টেক্কা দিতে পারে এই ইলিশ

    আগে এপার বাংলায় রূপনারায়ণের ইলিশ ছিল বিখ্যাত। পদ্মার ইলিশের সমকক্ষ ছিল কোলাঘাটের রূপনারায়ণের ইলিশ। এই ইলিশের উল্লেখ পাওয়া যায় সিনেমার পর্দা থেকে সাহিত্যের পাতাতেও। কিন্তু এখন তা কার্যত কিংবদন্তির পর্যায়ে চলে যেতে বসেছে।

    Hilsa fish is going extinct in this river

    ইলিশ কমছে রূপনারায়ণে: সময়ের সঙ্গে সঙ্গে ইলিশ কমছে রূপনারায়ণে। এর জন্য মূলত দায়ী করা হচ্ছে নদীর দূষণ এবং নাব্যতা কমে যাওয়ার বিষয়টিকে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় ইলিশের জোগান ক্রমেই কমে আসছে। উল্লেখ্য, রূপনারায়ণের ইলিশের স্বাদ কিন্তু পদ্মা বা দীঘার ইলিশের থেকে আলাদা। এখন সেই স্বাদ প্রায় ভুলতে বসেছেন সকলে।

    আরও পড়ুন : একফোঁটাও তেল লাগবে না, জলেই করুন স্বাস্থ্যকর মাছ ভাজা

    চলছে অসাধু কারবার: কোলাঘাটের বাসিন্দারাই জানাচ্ছেন, কোলাঘাটে ইলিশের (Hilsa Fish) দেখা সেভাবে আর মিলছে না। কোলাঘাটের ইলিশের নামে বাজারে এখন যা বিক্রি হচ্ছে তা আদতে কোলাঘাটের ইলিশ নয়। একটা দুটোর বেশি ইলিশ ওঠে না নৌকায়।

    আরও পড়ুন : দেশের প্রথম ডিজিটাল জনগণনা, অনলাইনে এই ৩৩ টি প্রশ্নের দিতে হবে উত্তর

    মূলত পরিবেশগত কারণেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন নদনদীতে দ্রুত কমছে ইলিশ। কোলাঘাটের ইলিশ একরকম হারিয়েই যেতে বসেছে। অসাধু ব্যবসায়ীরা কোলাঘাটের ইলিশের নামে ব্যবসা ফেঁদে বসেছে বলে অভিযোগ।

    Click here to Read More
    Previous Article
    বাংলা Bigg Boss এ ডাক এলে কী করবেন শ্যামৌপ্তি?
    Next Article
    মিলবে তো না-ই, উল্টে ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা! অগাস্টের কিস্তি নিয়ে তোলপাড়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment