Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটারের কাছে সোনার লড়াইয়ে হারলেন নীরজ চোপড়া! রুপো নিয়েই থাকতে হচ্ছে সন্তুষ্ট

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অলিম্পিকের পর কমনওয়েলথ গেমসেও (Commonwealth Games ) সোনা হাতছাড়া করলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। সোনা জিতলেন শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা (Rumesh Tharanga Pathirage) পাথিরাগে। তবে গ্লাসগো গেমসে (CWG 2026) দিনটা ভারতীয়দের জন্য স্মরণীয় হয়ে রইলো। ভারতের তরুণ তারকা যশবীর সিংয়ের (Yash Vir Singh) সঙ্গে একই পোডিয়ামে দাঁড়িয়ে থাকার মুহূর্ত অনেক উপভোগ্য ছিল বলেও মন্তব্য করেছেন নীরজ।

    সোনা হাতছাড়া হলেও রুপো এবং ব্রোঞ্জ মেডেল এসেছে ভারতের ঘরে। অত বড় মঞ্চে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য নিজের উত্তরসূরি যশবীরকে প্রশংসায় ভরিয়ে দেন নীরজ এবং তিনি বলেন যে, এই মুহূর্তটি তাঁকে এশিয়ান গেমসের কথা মনে করিয়ে দিয়েছে—যেখানে ভারতীয় অ্যাথলিটরা একইভাবে জোড়া পদক জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন।

    Neeraj and Yashvir win medals at Commonwealth Games 2026.

    এদিন নিজের দ্বিতীয় প্রচেষ্টায় ৮৫.৮৩ মিটার দূরত্বে জ্যাভেলিন নিক্ষেপ করে দেশের হয়ে পদক নিশ্চিত করেন নীরজ। একাধিকবার চোটের কবলে পড়ে তারপর সুস্থ হয়ে নীরজ যা করে দেখালেন তা নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক এক কীর্তি। তার পাশাপাশি নিজের শেষ চেষ্টায় ৮৫.৪১ মিটার থ্রো করে ভারতের জন্য ব্রোঞ্জ নিশ্চিত করেন যশবীর সিং।

    আরও পড়ুন:কমনওয়েলথে ভারতকে একদিনে জোড়া সোনা উপহার জুডো তারকা অস্মিতা ও হর্ষের! ঐতিহাসিক ঘটনা, মন্তব্য নরেন্দ্র মোদীর

    অনেকেই নীরজের দ্বিতীয় প্রচেষ্টার পর একপ্রকার নিশ্চিত ছিলেন যে সোনা ভারতেই আসছে। কিন্তু শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাথিরাগে এক দুর্দান্ত দক্ষতার প্রদর্শন করেন এবং নিজের দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৯.৭৫ মিটার দূরত্বে জ্যাভেলিন নিক্ষেপ করে স্বর্ণপদক ছিনিয়ে নিয়ে যান। অনেকেই জানলে অবাক হবেন যে রুমেশ থারাঙ্গা ইতিপূর্বে একজন ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন। তার ক্রিকেট ছেড়ে এই বিশেষ মঞ্চে আশার গ্ল্পটাও অত্যন্ত আকর্ষণীয়।

    আরও পড়ুন: জুডোর পর বক্সিং! ভারতকে আবারও একদিনে জোড়া স্বর্ণপদক এনে দিলেন প্রীতি ও জেসমিন

    ১৬ বছর বয়সে তার বলের গতি ছিল ১৩৫ কিমি প্রতি ঘন্টা। কিন্তু তারপর কাঁধের অস্বাভাবিক জোরের কারণে তাকে ক্রিকেট ছেড়ে এই বিশেষ ক্রীড়ায় কেরিয়ার তৈরির পরামর্শ দেন তার প্রশিক্ষকরা। প্রতিযোগিতার মাত্রা তুলনামূলক কম হওয়ায় জ্যাভেলিন থ্রো-তে সাফল্য পাওয়ার সম্ভাবনা ছিল বেশি। সেই কথা শুনেছিলেন রুমেশ। তাই বিরাট কোহলি বা রোহিত শর্মার বিরুদ্ধে নয়, ভারতীয় অ্যাথলেটিক্সের পোস্টার বয় নীরজ চোপড়াকে টেক্কা দিয়ে বিশ্বমঞ্চে নিজের আগমণ ঘোষণা করেছেন তিনি।

     

    Click here to Read More
    Previous Article
    'CAA কে NRC বলে মুসলিমদের দিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করিয়েছে আগের সরকার': শুভেন্দু অধিকারী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment