Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কিছুক্ষণেই ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়-বৃষ্টি! আবহাওয়ার তাণ্ডব চলবে দক্ষিণবঙ্গের ৬ জেলায়

    6 days ago

    বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রা সামান্য নেমেছে। টানা দু’দিন বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রাজনিত অস্বস্তি কিছুটা কম। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবারও একই রকম আবহাওয়া থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ বেশ কিছু জেলা আজ ভিজবে। ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। এই সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও।

    উল্লেখিত জেলাগুলি ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবারেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

    আরও পড়ুন: ২০২৮ অগস্টের মধ্যে TET পাশ বাধ্যতামূলক, শিক্ষকদের অস্বস্তি বাড়িয়ে সুপ্রিম কোর্টের রায়

    আজ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি রয়েছে। টানা ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমেছে। শহর কলকাতাতেও ভ্যাপসা গরমের অস্বস্তি কিছুটা কম রয়েছে আপাতত। তবে রবিবারের পর বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে গরম। দোসর হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবারের মধ্যে ফের তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়বে বলে পূর্বাভাস।

    South Bengal Weather

    আরও পড়ুন: দীর্ঘ জল্পনার অবসান! ষষ্ঠবার বিশ্বকাপে অংশগ্রহণ করছেন মেসি, দল ঘোষণা আর্জেন্টিনার

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। শনিবার অবদি উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও ভারী বৃষ্টি হবে না। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভিজবে উত্তরবঙ্গ। ঝড়-বৃষ্টি কমলে বাড়বে তাপমাত্রা।

    Click here to Read More
    Previous Article
    হারের ধাক্কা পর ফের সক্রিয় অভিষেক, শনিবার থেকেই নয়া কর্মসূচী শুরু
    Next Article
    স্বেচ্ছায় দেশ ছাড়লে মামলা নয়! অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে বড় ঘোষণা অমিত শাহের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment